মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১২ জানুয়ারী ২০২৫ ১৪ : ২১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে দশ নম্বর ডার্বি হয়ে গেল। ইস্টবেঙ্গল এখনও জিততে পারল না মোহনবাগানের বিরুদ্ধে।
শনিবারের ম্যাচে দলের লড়াই নিয়ে খুশি ও গর্বিত ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। কিন্তু রেফারিং নিয়ে একেবারেই সন্তুষ্ট নন তিনি। ব্রুজোঁ বলছেন, ''অন্তত দুটো পেনাল্টি আমাদের দেওয়া হয়নি। আইএসএলে রেফারিং নিয়ে হতাশ।''
একের পর এক হার। ইস্টবেঙ্গল সেই এগারো নম্বরেই রয়ে গেল। তবে সবুজ-মেরুনের বিরুদ্ধে লাল-হলুদের লড়াই প্রসঙ্গে অস্কার বলেন, “আমাদের ম্যাচের পরিকল্পনা প্রায় নিখুঁতভাবে কাজ করেছে। তবে শেষেরটুকু বাদে, যখন খেলা ওপেন হয়ে যায়। আমরা ওদের প্রত্যেক জায়গায় আটকেছি। সমস্ত ফাঁকা জায়গাগুলো বন্ধ করতে পেরেছি, বিশেষত উইংয়ে, যা মনবীর সিং, লিস্টন কোলাসোদের কাজ কঠিন করে তোলে। তিন সেন্টার-ব্যাক ও তিন মিডফিল্ডার নিয়েও মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ নিতে পারেনি মোহনবাগান। বড় কোনও সুযোগও ওরা তৈরি করতে পারেনি। তাই আমি আবারও বলছি, আমরা সঠিক পথ ধরেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি।”
দলের খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করে অস্কার বলেন, “যে ফল হয়েছে, তা প্রত্যাশিত ছিল না। কিন্তু আমাদের দলের ছেলেদের প্রচেষ্টার প্রশংসা করতেই হবে। তারা যথেষ্ট পরিশ্রম করেছে এবং ১০ জন নিয়ে খেলার পরও আমরা সুযোগ তৈরি করেছি, বিশেষ করে শেষ দিকে সেট-পিস থেকে। আগেও বলেছি, যখন আমরা জিতি, আমরা একসঙ্গে জিতি। যখন হারি, একসঙ্গেই হারি। কিন্তু ব্যক্তিগত ভুল নিয়ন্ত্রণের বাইরে। এটা সত্যিই চিন্তার বিষয়, কারণ আমরা এর সমাধান খুঁজে পাচ্ছি না এবং একই ভুল বারবার করছি। আজ সেই একই ভুল হয়েছে, যা আমাদের মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হারিয়েছে।”
নন্দকুমারকে বেঞ্চে রেখে ডেভিড লালনসাঙ্গাকে শুরু থেকে খেলানো নিয়ে প্রশ্ন উঠলে অস্কার বলেন, “ডেভিড আজ খুব ভাল খেলেছে। নিজেকে উজাড় করে দিয়েছে। ও মোহনবাগানের সেন্টার-ব্যাকদের চাপে ফেলে দেয় এবং ক্লেটন ও জিকসনকে মাঝমাঠেও সাহায্য করে। তাই, প্রথম একাদশ এবং সিস্টেম নিয়ে আমাদের সিদ্ধান্ত সঠিকই ছিল বলে মনে হয়।”
লাল-হলুদ কোচ মনে করেন, “শেষ পনেরো মিনিটে, দশজন নিয়েও আমরা মাঠে সেরা দল ছিলাম এবং গোল করতে পারতাম। আমরা ঝুঁকি নিই এবং শেষ ১৫ মিনিটে যে কোনও দলই গোল করে দিতে পারত। মোহনবাগানও তখন দু-তিনটে বিপজ্জনক কাউন্টার-অ্যাটাক করেছিল। আমাদের ঝুঁকি নিতে হয়েছিল। আমরা চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত যে গোল করতে পারিনি, এটাই খারাপ। এটাই দুর্ভাগ্যের।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি