সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১১ জানুয়ারী ২০২৫ ০৪ : ৪৪Krishanu Mazumder
কৃশানু মজুমদার: ২৫ অক্টোবর, ২০০৯। আই লিগে মোহনবাগানের কাছে পাঁচ গোলের লজ্জায় মুখ ঢাকতে হয়েছিল ইস্টবেঙ্গলকে।
৩ জানুয়ারি, ২০১০। প্রত্যাবর্তন বোধহয় একেই বলে। আই লিগে পাঁচ গোল হজম করার পরে কাঁধ ঝুলে যাওয়া একটা দল গুয়াহাটির মাটিতে বিজয়কেতন উড়িয়েছিল।
ফিলিপ ডি রাইডারের কোচিংয়ে ফেডারেশন কাপ জিতে কলকাতায় ফিরেছিল লাল-হলুদ। গোলকিপার অভ্র মণ্ডলের পুনর্জীবন দেখেছিলেন ফুটবলভক্তরা। পাঁচ গোল খেয়ে তাঁর কেরিয়ার প্রায় শেষ হওয়ার জোগাড় হয়েছিল। সেই অভ্রই ফেডারেশন কাপ জিতে সোনার ছেলে।
১৫ বছর আগে ইস্টবেঙ্গলের সেই ফেডারেশন কাপ জয়ের সময়ে লাল-হলুদের গোলকিপিং কোচ ছিলেন অতনু ভট্টাচার্য। তাঁর পরামর্শে বদলে যান অভ্র। তাঁর গ্লাভস জোড়া বিশ্বাস জুগিয়েছিল গোটা দলকে। একটা গোলও না খেয়ে গুয়াহাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। সেমিফাইনালে মোহনবাগানকে হারিয়ে ফাইনালের পাসপোর্ট জোগাড় করেছিল রাইডারের লাল-হলুদ।
সেই গুয়াহাটিতেই শনিবার ছিল আইএসএল ডার্বি। মশাল আর জ্বলল কোথায়! সব দেখে শুনে এশিয়ান অলস্টার খ্যাত গোলকিপার অতনু ভট্টাচার্য আজকাল ডিজিটালকে বলছিলেন, ''ইস্টবেঙ্গল তার চরিত্র বদলে ফেলেছে। ইস্টবেঙ্গল মানে একটা ঝড়, ইস্টবেঙ্গল মানে প্রত্যাবর্তন, খোঁচা খাওয়া বাঘ যেমন ভয়ঙ্কর, ইস্টবেঙ্গলও তেমনই ভয়ঙ্কর, এই প্রবাদ বাক্য ময়দানে খুব পরিচিত। কিন্তু সেই ইস্টবেঙ্গলকে তো গত কয়েক বছরে আইএসএলে দেখতেই পাচ্ছি না। নিঃসন্দেহে চরিত্র হারিয়েছে ইস্টবেঙ্গল।''
আইএসএল ডার্বির পরিসংখ্যান বলছে, টানা ১০টি ডার্বিতে ৯টিতেই হার মেনেছে ইস্টবেঙ্গল। একটি মাত্র ড্র। মোহনবাগানের সঙ্গে দেখা হলেই গুটিয়ে যাচ্ছে কেন লাল-হলুদ? অতনু বলছেন, ''ইস্টবেঙ্গলের লাল-হলুদ রং দেখে ভয় লাগত আগে। মোহনবাগানও মাঠে নামার আগে ইস্টবেঙ্গলকে ভয় পেত। সেই ভয়টাই তো কেটে গিয়েছে।''
২০০৯-১০ মরশুমের পরেও ট্রেভর জেমস মর্গ্যান জমানায় অতনুই ছিলেন লাল-হলুদের গোলকিপিং কোচ। নিজেও একসময়ে লাল-হলুদে পাঁচ বছর খেলেছেন। বহু উত্থান-পতনের সাক্ষী তিনি। এদিনের ডার্বি দেখে জাতীয় দলের প্রাক্তন গোলকিপার বলছেন, ''প্রভসুখান গিল খুব ভাল গোলিকিপিং করেছে। ওর তৎপরতায় ইস্টবেঙ্গল একাধিক গোল খায়নি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গোল বাঁচিয়েছে। ওই শটটা বাঁচিয়েই গিল নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। তবে ইস্টবেঙ্গলকে পেনাল্টি দিল না রেফারি। পেনাল্টি থেকে গোল পেয়ে গেলে ম্যাচটা অন্যরকম হত।''
অস্কার ব্রুজোঁর ইস্টবেঙ্গলে এদিন নজর কাড়লেন কেবল বিষ্ণু। অতনু বলছেন, ''বিষ্ণুর খেলা ভাল লাগল। তবে ওকে আরও উন্নতি করতে হবে। এখন হয়তো ওকে আমরা বাহবা দিচ্ছি, কিন্তু সব বিভাগেই ওর আরও উন্নতির দরকার রয়েছে।'' রেফারির জন্য পেনাল্টি থেকে বঞ্চিত হলেও অতনু বলছেন অন্য কথা। কারও মুখাপেক্ষী কেন হতে হবে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবকে? ভাল দল গড়লে তো নিজের যোগ্যতাতেই ম্যাচ বের করে নেওয়া যায়। সমস্যাটা কোন জায়গায়?
দীর্ঘ চেহারার প্রাক্তন গোলকিপারের সাফ বক্তব্য, ''খেলোয়াড়দের গুণগত মান কমে গিয়েছে অনেকটাই। ভাল মানের দেশীয় খেলোয়াড় নেই। ভাল বিদেশি খেলোয়াড় নিয়ে সেই অভাব পূরণ করা যেত। কিন্তু এই দলের বিদেশি খেলোয়াড়রাও পার্থক্য গড়ে দেওয়ার মতো নয়। বাঙালি ছেলে কম, যারা এই ডার্বির গুরুত্ব বুঝবে। সব দিক থেকেই পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল।''
চরিত্র হারানো, ধুঁকতে থাকা ইস্টবেঙ্গলকে দেখে বিস্মিত একসময়ের গোলকিপিং কোচ। প্রাক্তন দলের এই বিপর্যয় দেখার পরে সমর্থকদের মতো তাঁর হৃদয়েও যে রক্তক্ষরণ হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি