শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আমি রুক্মিণীকে হিংসে করি'- 'বিনোদিনী'র ট্রেলার লঞ্চে অকপট দেব, কেন এমন বললেন অভিনেতা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জানুয়ারী ২০২৫ ০১ : ৪৬Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: শনিবার মুক্তি পেল রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'র ট্রেলার। রুক্মিণী মৈত্র অভিনীত বহু প্রতীক্ষিত এই ছবি প্রথম থেকেই দর্শকের নজর কেড়েছে। নারী কেন্দ্রিক এই ছবিতে বিনিয়োগে সরে আসেন টলিউডের একাধিক প্রযোজক। শেষ পর্যন্ত পাশে দাঁড়ান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এবং প্রমোদ ফিল্মস। এদিন ট্রেলার লঞ্চে প্রযোজক দেব নয়, বরং অভিনেতা দেব জানান,অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে হিংসে করেন তিনি।

যে বারবণিতা পুরুষতান্ত্রিক সমাজের চোখরাঙানিকে উপেক্ষা করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছিলেন আপামর বঙ্গনারীকে। ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের 'প্রাণ' বিনোদিনী দাসীর জীবনকাহিনি ফুটে উঠেছে এই ছবিতে। পাঁচ বছর ধরে বিনোদিনীর   স্বপ্ন সত্যি করেছেন রুক্মিণী মৈত্র এবং রাম কমল মুখোপাধ্যায়। চরিত্রের নিখুঁত উপস্থাপনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন রুক্মিণী। এত বাধা পেরিয়ে অবশেষে ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে চোখের জল ধরে রাখতে পারেননি রুক্মিণী।

ট্রেলারে নজরকাড়া রুক্মিণী। অভিনেত্রী স্বত্বাকে নতুনভাবে তুলে ধরলেন তিনি। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ দেব। নায়কের  কথায়,'সবাই আমাকে জিজ্ঞাসা করেন আমার কম্পিটিটার কে, আমি রুক্মিণীকে হিংসে করি। এই কয়েক বছরে ও যে কটা চরিত্র করেছে, নিজেকে যেভাবে ভেঙেছে তা প্রশংসনীয়। বাংলা ছবির ক্ষেত্রে যেমন বিনোদিনী থেকে যাবে, তেমনই থেকে যাবে রুক্মিণী মৈত্রের নাম'।

দেবের মুখে এই কথা শুনে জবাব দেন রুক্মিণীও। নায়িকা বলেন, 'দেব অত্যন্ত উদার মনের একজন মানুষ। ও সব সময় বলে আমি কতটা কী করতে পারি তার চেয়েও বেশি আমার সর্বস্বটা দিয়ে খাটতে পারি, পরিশ্রম করতে পারি। এত বছর ইন্ডাস্ট্রিতে সফলভাবে থাকার পর দেবের মত সুপারস্টার যদি এই কথা বলেন অবশ্যই খুব ভাল লাগে, আমি জানি ও আমায় নিয়ে গর্বিত।'

শুরুর দিকে নিয়ে সমস্যায় পড়তে হলেও, ছবির প্রথম গান থেকে ট্রেলার সবই ইতিমধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। ঝুঁকি নিয়ে নতুন কিছু চেষ্টা করে চলেছেন। যা প্রশংসনীয় বলে মনে করেন দেবও।  আসলে দেব নিজেকে ভেঙে অন্যধারার ছবি করতে কেরিয়ারে বেশ কিছুটা সময় নিলেও রুক্মিণী একেবারেই তা করেননি। 'বুমেরাং' হোক বা 'টেক্কা' বা 'বিনোদিনী', বারবার নিজেকে ভেঙে নতুন করে সামনে আনছেন রুক্মিণী৷ তাই 'বিশেষ বন্ধু'র প্রশংসা করতে কখনও পিছপা হননি দেব নিজেও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া