বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Sri Lanka wins in style against New Zealand

খেলা | লড়লেন একা চ্যাপম্যান, নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়াল শ্রীলঙ্কা

KM | ১১ জানুয়ারী ২০২৫ ০০ : ২৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই নেই ৫ উইকেট। শ্রীলঙ্কার চমৎকার বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউ জিল্যান্ডের ব্যাটিং। সেই যে ভেঙে পড়ল কিউয়িরা, আর ঘুরে দাঁড়াতে পারল না কিউয়িরা। নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ হওয়া থেকে বাঁচল শ্রীলঙ্কা। 

অকল্যান্ডে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ শ্রীলঙ্কা জিতে নিল ১৪০ রানে। 

পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস,জানিথ লিয়ানাগের পঞ্চাশের উপর ভর করে শ্রীলঙ্কা করে ৮ উইকেটে ২৯০ রান। পরবর্তীতে ফার্নান্দোর দুর্দান্ত স্পেল এবং থিকশানা ও মালিঙ্গার দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে তারা থামিয়ে দেয় ১৫০ রানে।

প্রথম দু'ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সিরিজ জিতে  নিয়েছিল নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কার এই জয়ের নায়ক আসিথা। নতুন বলে পাঁচ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার।  থিকশানা ও মালিঙ্গাও নেন তিনটি করে উইকেট।

আগ্রাসী ব্যাটিংয়ে ৫টি ছক্কা ও ৬টি চারে ৪২ বলে ৬৬ রান করেন নিসাঙ্কা। মেন্ডিস ৪৮ বলে ৫৪ রান করেন। লিয়ানাগের ব্যাট থেকে আসে ৫২ বলে ৫৩ রান।

রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা হয় হতশ্রী।  ২১ রানে ৫ উইকেট তুলে নিয়ে তাদের চেপে ধরে দ্বীপরাষ্ট্র। 

ব্যাটিং বিপর্যয়ে পড়া নিউ জিল্যান্ডের এক প্রান্ত ধরে রাখেন মার্ক চ্যাপম্যান। তিনি ৮১ বলে ৮১ রান করেন চ্যাপম্যান। তিনি ছাড়া কিউয়িদের ইনিংসে ২০ রানও করতে পারেননি আর কেউ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া