শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৫Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: মুক্তির অপেক্ষায় আমির খানের ছেলে জুনেদ খান অভিনীত ছবি ‘লভেয়াপা’। ছবিতে আমির পুত্রের বিপরীতে রয়েছেন আরেক তারকা সন্তান খুশি কাপুর। শুক্রবার ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অমির নিজে উপস্থিত ছিলেন। আর সেখানেই জীবনের এক বড় সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন নায়ক।
ধূমপান ছেড়ে দিয়েছেন আমির খান। জুনেদের বলিউডে সাফল্যের বিনিময়ে দীর্ঘদিনের অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, বেশ কিছুদিন ধরেই তিনি সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন। অবশেষে একেবারে ৬০-এর দোরগোড়ায় এসে ছেলের প্রথম ছবি মুক্তির আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন বলিউডের 'মিঃ পারফেকশনিস্ট।
যদিও এবারই প্রথম নয়, এর আগে 'ধুম থ্রি' ছবির ট্রেনিং নেওয়ার সময় দুই-তিন বছরের জন্য ধূমপান ছেড়েছিলেন আমির। কিন্তু বেশিদিন সিগারেট থেকে দূরে থাকতে পারেননি। এমনকি প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের কথাতেও ধূমপান ত্যাগ করেননি তিনি। সেসময়ে এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমার সিনেমা মুক্তি পেলে আমি বেশি ধূমপান করি। কিরণ সিগারেটের ধোঁয়ায় প্রভাবিত হয়, তবে সে পাইপের বিরোধী নয়। তাই আমি সিগার খাওয়ার চেষ্টা করেছি।"
বহুদিন ধরে ধূমপানের প্রতি আসক্ত ছিলেন আমির। তবে ছেলের কেরিয়ার শুরু তাঁর জীবনে এক গুরুত্বপূর্ণ মূহূর্ত। তাই জুনেদকে পাশে নিয়ে এদিন তিনি বলেন 'আমি ধূমপান ছেড়ে দিয়েছি। বহু বছর ধরে সিগারেট খাচ্ছি, এখন আমি একটি পাইপে সুইচ করেছি। তামাক স্বাস্থ্যের জন্য ভাল নয়। কারও এটা করা উচিত নয়।" শুধু তাই নয় তিনি আরও বলেন, "আমি একপ্রকার মানত করেছিলাম। এই ছবি সফল হোক বা না হোক, আমি একজন বাবা হিসাবে নিজের দিক থেকে ধূমপান ছেড়ে দেব।”
গত বছর নেটফ্লিক্সে 'মহারাজ' দিয়ে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন আমির পুত্র। আর এবার প্রেক্ষাগৃহে তাঁর বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৭ ফেব্রুয়ারি। এদিকে আমিরকে এরপর 'সিতারে জমিন পার' ছবিতে দেখা যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি