মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আজ টি-২০ সিরিজের দল ঘোষণা, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সময়সীমা বাড়ানোর আবেদন করবে বিসিসিআই

Sampurna Chakraborty | ১১ জানুয়ারী ২০২৫ ২৩ : ২৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দশদিন পর শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ইডেনে।‌ তারপর তিন ম্যাচের একদিনের সিরিজ। শনিবার টি-২০ সিরিজের দল ঘোষণা করা হবে। প্রথমে ঠিক ছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল একসঙ্গেই ঘোষণা করা হবে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, শনিবার শুধুই টি-২০ সিরিজের দল ঘোষণা করা হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল পরে ঘোষণা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণার সময়সীমা ১২ জানুয়ারি ছিল। কিন্তু শোনা যাচ্ছে, সেটা বাড়ানোর আবেদন করবে বিসিসিআই।‌

শনিবার বিকেল পাঁচটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে বোর্ডের হেড কোয়ার্টারে‌ বৈঠক ডাকা হয়েছে। বোর্ড সভাপতি রজার বিনি, সদ্য নির্বাচিত সচিব দেবজিৎ সাইকিয়া, সহ সভাপতি রাজীব শুক্লা ছাড়াও উপস্থিত থাকবেন প্রধান নির্বাচক অজিত আগরকর, হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতা নিয়েও কাটাছেঁড়া করা হবে এই বৈঠকে। বিজয় হাজারেতে দুরন্ত পারফরম্যান্সের ভিত্তিতে টি-২০ দলে ফিরবেন বরুণ চক্রবর্তী। একদিনের সিরিজেও তাঁকে রাখা হতে পারে। তবে কুলদীপ যাদবের ফেরা নিয়ে এখনও সংশয় রয়েছে। হার্নিয়া অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন ভারতীয় স্পিনার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজে সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দরও। মেলবোর্নে শতরান করে নির্বাচকদের নজর কাড়েন নীতিশ কুমার রেড্ডি। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে তাঁকে নেওয়া হতে পারে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া