সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ জানুয়ারী ২০২৫ ২২ : ২৩Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: ডার্বিকে কেন্দ্র করে কোনও উন্মাদনা নেই গুয়াহাটিতে। কিন্তু প্রায় হাজার কিলোমিটার দূরে কলকাতায় বসে যেন সেই আঁচ পাচ্ছেন ডগলাস সিলভা। গলায় সেই উচ্ছ্বাস, উন্মাদনা ধরা পড়ল। যা হয়তো বর্তমান ফুটবলারদের মধ্যেও পাওয়া যাবে না। ব্যারেটো, ডগলাসদের কাছে ডার্বির মাহাত্ম্য বরাবরই আলাদা। এই একটা ম্যাচ খেলার জন্য তাঁরা অপেক্ষা করে থাকত। চোটমুক্ত হয়ে মাঠে নামতে বেশ কয়েকবার ইঞ্জেকশন নিয়েও খেলেছেন। কিন্তু বর্তমান ফুটবলারদের মধ্যে সেই আবেগ নেই। নেই সেই দায়বদ্ধতাও। ডার্বি তাঁদের কাছে আর পাঁচটা ম্যাচের মতোই। এই বিষয়টা মেনে নিতে পারছেন না ডগলাস। দুই প্রধানেই খেলেছেন। কিন্তু মনে-প্রাণে ইস্টবেঙ্গল। কোনওদিন ডার্বি হারেননি। চান মাঠে নেমে দলের স্বার্থে প্রাণপাত করে দিক ফুটবলাররা। ডগলাস বলেন, 'আত্মত্যাগের ডার্বি হওয়া উচিত ইস্টবেঙ্গল ফুটবলারদের। শেষ কয়েক বছর ধরে দেখছি ফুটবলাররা ইস্টবেঙ্গলের জার্সির ওজন বোঝে না। ডার্বির আগে আমাদেরও চোট লাগত। কিন্তু আমরা ডার্বি খেলার আপ্রাণ চেষ্টা করতাম। কিন্তু এখনকার ফুটবলারদের মধ্যে আমি সেই তাগিদ, দায়বদ্ধতা দেখি না। পা ভাঙার পর আমি ইঞ্জেকশন নিয়েও খেলেছি। কিন্তু এখনকার প্লেয়াররা ডার্বি নিয়ে ভাবেই না। পরে একদিন এর মাহাত্ম্য বুঝতে পারবে। তখন আফশোস হবে।'
আনোয়ার আলির না থাকা যে মোহনবাগানের কাছে বড় অ্যাডভান্টেজ সেটা বুঝতে ফুটবল পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তবে লাল হলুদের দুই বিদেশি ডিফেন্ডারের পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ ডগলাস। তাঁদের মান নিয়ে প্রশ্ন তুলে দিলেন। ডগলাস বলেন, 'আনোয়ার আলির না থাকা মোহনবাগানের কাছে বড় অ্যাডভান্টেজ। দু'জন সেন্টারব্যাক হেক্টর এবং হিজাজি মন্থর। কিছুটা নরমও। বিদেশিদের মতো খেলে না। ভারতীয় ফুটবলারদের সঙ্গে দুই বিদেশি স্টপারের মানে কোনও পার্থক্য নেই। এটা শুধু আমি বলছি না, অনেকেই বলে। এরকম হলে বিদেশিদের বদলে ভারতীয় ফুটবলারদের নিয়েই খেলা উচিত। দলের ডিফেন্ডারদের আত্মবিশ্বাস তলানিতে। তাই আনোয়ারের না থাকা খুব বড় ক্ষতি।'
খাতায় কলমে মোহনবাগান যে এগিয়ে সেটা অস্বীকার করার জায়গা নেই। হোসে মোলিনার দলকে রোখা যে একপ্রকার অসম্ভব, সেটাও কথাবার্তায় বুঝিয়ে দিলেন। আইএসএলের প্রথম ডার্বিতে জিতেছিল মোহনবাগান। তবে এবার জিততে না পারলেও, ম্যাচ হারা চলবে না। ডার্বির প্রাক্কালে ফুটবলারদের উদ্দেশে বার্তা ইস্টবেঙ্গলের প্রাক্তনীর। ডগলাস বলেন, 'মোহনবাগান অনেকটাই এগিয়ে। তবে কোচের স্ট্র্যাটেজির ওপর অনেক কিছু নির্ভর করবে। না জিততে পারলেও, ডার্বি হারা যাবে না। প্রয়োজনে ডিফেন্সিভ গেম খেলুক। ম্যান মার্কিং করতে হবে। যারা গোল করছে তাঁদের নয়, যারা সাপ্লাই করছে তাঁদের। মোহনবাগানের মাঝমাঠ খুব ভাল। ডিফেন্ডাররা গোল করছে। সংগঠিত দল। তবে এটা ডার্বি। যা সবসময় ৫০-৫০। আমাদের অতীত ভুলে এগিয়ে যেতে হবে। কে একনম্বরে আছে, কে লিগের শেষদিকে আছে, তাতে কিছু যায় আসে না। একটা মুহূর্ত পার্থক্য গড়ে দিতে পারে।' মস্তিষ্ক বলছে মোহনবাগান, হৃদয় বলছে ইস্টবেঙ্গল। তবে বাস্তবের মাটিতে পা ডগলাসের। বলছেন, ডার্বি ড্র করতে পারলে, সেটাই হবে ইস্টবেঙ্গলের নৈতিক জয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি