সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শীতে অ্যালার্জি, সর্দি-কাশিতে কাবু? আর্য়ুবেদের ৫ টোটকা মানলে ঠান্ডায় থাকবেন সুস্থ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জানুয়ারী ২০২৫ ২২ : ২২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: অ্যালার্জির সমস্যায় কমবেশি সকলেই ভোগেন। কারও কিছু নির্দিষ্ট খাবারে অ্যালার্জি থাকে। কারও আবার ফুলের রেণু, বালিশ, জামাকাপড় সহ আরও অনেক কিছু থেকে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। আবার কেউ কেউ ধুলোবালির কারণে এই সমস্যায় ভোগেন। আর শীতের সময় বেশি ভোগায় এই অ্যালার্জি। শিশুরা তো বটেই, বড়রাও একইভাবে অ্যালার্জিজনিত বিভিন্ন সমস্যায় কাবু হয়ে পড়েন। যার জন্য কয়েকটি আয়ুর্বেদিক টোটকা মানলেই সহজেই রেহাই পেতে পারেন।

গরম ফুটন্ত জলে নুন মিশিয়ে তাঁর বাষ্প নিতে পারেন। এর মাধ্যমে শ্বাসনালি থেকে সমস্ত ধুলিকণা বেরিয়ে আসবে। এতে নাকও পরিষ্কার হয়ে যাবে। ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও বাঁচতে পারবেন।

হলুদ অন্যান্য অনেক রোগের মতোই ধুলোবালির অ্যালার্জি কমাতে সাহায্য করে। গরম জলে হলুদ মিশিয়ে খেলে গলা ফুলে যাওয়া ও কাশি অনেকটাই কমে যায়। রোজ রাতে হলুদ মেশানো জল খেলে অ্যালার্জির সমস্যা থেকে রেহাই পেতে পারেন।

তুলসীর মধ্যে প্রচুর জীবাণুনাশক গুণ রয়েছে। যা অ্যালার্জি প্রতিরোধে ব্যবহার করা হয়। কয়েকটি তুলসী পাতা জলে ফুটিয়ে সেই জল ছেঁকে খেলে অ্যালার্জি থেকে অনেকটাই রেহাই মেলে।

অ্যালার্জির সমস্যায় আদার ব্যবহার করতে পারেন। আদা ও মধু প্রাকৃতিক অ্যান্টি অক্সিড্যান্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে। রোজ সকালে খালি পেটে এক চামচ মধুতে আদার রস মিশিয়ে খেতে হবে। ৮ থেকে ১০ দিন টানা খেলে উপকার পাবেন।

অ্যালার্জি প্রতিরোধে নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে। আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, অর্ধচন্দ্রাসন, পবনমুক্তাসন, সেতুবন্ধাসন ও ব্রুক্ষাসন অ্যালার্জি প্রতিরোধ করে। এছাড়া, নিয়মিত প্রাণায়াম করলেও এই সমস্যা থেকে অনেকটা রেহাই মেলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া