শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ১১ জানুয়ারী ২০২৫ ২০ : ৪২Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: হৃদরোগে আক্রান্ত বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন কৌতুকাভিনেতা।
শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন টিকু। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৭০ বছর বয়সি অভিনেতার অবস্থা বেশ সঙ্কটজনক বলে জানা গিয়েছে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে আসেন টিকু। এরপর একে একে ছোটপর্দা ও পরবর্তীকালে বড় পর্দাতেও তাঁর অভিনয়ের দক্ষতায় জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৮৪ সালে প্রথম ধারাবাহিক ‘ইয়ে জো হ্যায় জ়িন্দেগি’ তে অভিনয় করেন তিনি। এরপর ১৯৮৬ সালে রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে পড় পর্গদায় অভিনয়ে আসেন টিকু। ওই বছরেই আরও দুটি ছবিতে কাজ করেছিলেন তিনি।
কমেডি চরিত্রের অভিনেতা হিসাবে টিকুর ঝুলিতে রয়েছে ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘উমর ৫৫ কি দিল বচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’ সহ আরও অনেক ছবি। এছাড়াও দীর্ঘ কেরিয়ারে‘ইশক’, ‘কুলি নম্বর ১’, জোড়ি নাম্বার ১, ‘দেবদাস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘বিরাসত’র মতো হিট ছবিতেও দর্শকের মনে জায়গা করেছেন তিনি। তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’, ‘বাকি হ্যায় মেরে ঘোস্ট’।
২০২৪ সালে টিকুকে শেষবার ‘ভিকি বিদ্যা কা উহওয়ালা ভিডিও’তে পর্দায় দেখা গিয়েছিল। ছবিতে ছিলেন তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও। দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার প্রবীণ অভিনেতার। তাঁর মেয়ে শিখা তালসানিয়াও ইতিমধ্যে অভিনয় জগতে পা রেখেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি