শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১১ জানুয়ারী ২০২৫ ১৯ : ১৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: গত বছর ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জেমস অ্যান্ডারসন। তবে নতুন বছরে ফের ক্রিকেটে ফেরার কথা জানালেন তিনি। জানা গিয়েছে, কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের আগামী মরশুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। গত ২৩ বছর ধরে কাউন্টি ক্লাবটির সঙ্গে যুক্ত রয়েছেন জিমি। গত বছর ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অ্যান্ডারসন প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেননি। তবে তিনি ইংল্যান্ড দলের বোলিং পরামর্শক হিসেবে তাঁর ভূমিকা চালিয়ে যাচ্ছেন। পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরের সময়ও দলের সঙ্গে ছিলেন তিনি।
২০০২ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক করা অ্যান্ডারসন শেষবারের মত ক্লাবটির হয়ে আগামী মরশুমে খেলবেন বলে জানা গিয়েছে। ২০২৫ সালে অ্যান্ডারসন সব ফরম্যাটে এমনকি টি-টোয়েন্টিতেও ফেরার ইঙ্গিত দিয়েছেন। এক রিপোর্টে বলা হয়েছে, ‘অ্যান্ডারসন খেলার পাশাপাশি ইংল্যান্ড টেস্ট দলের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন’। গত বছর ভক্তদের কার্যত হতবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন জিমি। এবার ল্যাঙ্কাশায়ারের হয়ে তাঁর প্রত্যাবর্তন দলকে শুধু শক্তিশালী করবে না, বরং ঘরোয়া প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।
দেশের তরুণ ব্যাটাররাও ক্রিকেটের অন্যতম সেরা পেসারের মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে থাকবেন। ল্যাঙ্কাশায়ারের ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ওল্ড ট্র্যাফোর্ডে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে তারা মুখোমুখি হবে নর্থ্যাম্পটনশায়ারের। জেমস অ্যান্ডারসনের অসাধারণ টেস্ট কেরিয়ার শেষ হয়েছিল লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২৬.৪৫ গড়ে ৭০৪ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ৩২ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামে নাম দিলেও কোনও দল তাকে কেনেনি। ২০১৯ সালের পর সাদা বলের ক্রিকেটে দেখা যায়নি অ্যান্ডারসনকে। ২০১৪ সালে শেষ টি-টোয়ন্টি খেলেছিলেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি