শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই'-প্রেম প্রসঙ্গে অকপট 'অমর সঙ্গী' জুটি বিক্রম-সোহিনী

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জানুয়ারী ২০২৫ ১৫ : ০৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: শরীরী হোক বা অশরীরী, তা যেমনই হোক না কেন প্রেম তো প্রেমই। ঠিক যেমনভাবে ছাদে বৃষ্টিতে ভিজে, বাড়ির নানা কোনায়, অলি-গলিতে প্রেম করে চলেছে 'অনুরাগ ও জয়ী'। একজন আছেন, আরেকজন নেই কিন্তু তাদের মধ্যে যা আছে তা হল প্রেম। দিব্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবি 'অমর সঙ্গী'। ছবিতে প্রথমবার জুটি বাঁধলেন বিক্রম চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। 

 


মুক্তি পেল এই ছবির একাধিক গান। 'অনুরাগ-জয়ী'র অদ্ভুতুড়ে প্রেম নিয়ে বিক্রম ও সোহিনীর কথায়, "আমরা একে অপরের বন্ধু অনেকদিন থেকেই। এর আগে বিজ্ঞাপনে শুটিং করেছি, নাচও করেছি তবে প্রথমবার জুটি হিসাবে অভিনয় করলাম তাও আবার প্রেমের ছবি এবং সম্পূর্ণ অন্য ধারার প্রেমের ছবি। এই ছবিতে একদিকে যেমন রয়েছে প্রেম, অন্যদিকে আবার ভয়।"

 

তাঁরা আরও বলেন, "প্রেম যেখানে ভয় তো সেখানে থাকবেই। প্রথমে প্রেম থাকে তারপর আস্তে আস্তে ভয় বাড়ে। অদ্ভুতভাবে অনুরাগ ও জয়ীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই। তবে এমন প্রেম আমরা জীবনে প্রত্যেকেই চাই, হয়তো প্রত্যেকের জীবনে একবার হলেও আসে। প্রত্যেকে এই ছবি দেখে নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারবেন।"

 

'অনুরাগ-জয়ী'র মতো ছাদে বৃষ্টিতে ভিজে প্রেম কখনও করেছেন বিক্রম বা সোহিনী? বিক্রমের কথায়, "আমার প্রথম প্রেমের ক্ষেত্রে ছাদ একটা বড় অংশ ছিল।' সোহিনী বলেন, "ছাদ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, জীবনের নানা মুহূর্তের স্মৃতি থাকে ছাদে। ছাদে প্রেম তো অবশ্যই করেছি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া