মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

tamim iqbal announces retirement

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই অবসর নিয়ে ফেললেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করা ক্রিকেটার

Rajat Bose | ১১ জানুয়ারী ২০২৫ ১৪ : ৪৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবাল। শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে অবসরের সিদ্ধান্ত জানান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,২৪৯ রান রয়েছে বাঁহাতি তামিমের। 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অনুরোধ করেছিল। কিন্তু সেই অনুরোধ রাখলেন না তামিম। অবসর ঘোষণা করে দিলেন।


১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ দিন। বিসিবি অপেক্ষা করছিল তামিমের জবাবের। তাই দল ঘোষণাও করেনি বাংলাদেশ। কিন্তু শুক্রবার যাবতীয় জল্পনার অবসান হল। তবে এটা ঘটনা ঘরোয়া ক্রিকেটে তামিম দারুণ খেলছিলেন। তাই নির্বাচকরা তাঁকে দলে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছিলেন।
দেশের হয়ে তিনি শেষ খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে ম্যাচে। কিন্তু তারপর থেকে আর দলে সুযোগ পাননি। মূলত সাকিবের সঙ্গেই সমস্যা ছিল তামিমের। ২০২৩ বিশ্বকাপ দলেও জায়গা হয়নি তামিমের।


তবে তামিমের নেতৃত্বে ২০২৪ সালে বিপিএল চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন তামিম। ঢাকা প্রিমিয়ার লিগ ও ন্যাশনাল ক্রিকেট লিগেও তামিমের পারফরম্যান্স ছিল নজরকাড়া।


প্রসঙ্গত, তামিমকে ২০২৪ সালে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই তামিম জানিয়েছিলেন খেলার অনুরোধ করা অপ্রয়োজনীয়। 
যদিও ১৮ মাস আগেই অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন তামিম। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তিনি ক্রিকেট খেলতে রাজি হন। কিন্তু একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব তিনি ছেড়ে দেন। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ওয়ানডে খেলেছিলেন সেই ২০২৩ সালের সেপ্টেম্বরে। সেই শেষ। আর জাতীয় দলে দেখা যায়নি তামিমকে। বিশ্বকাপের দলে না রাখায় বিসিবির সমালোচনা করেছিলেন তামিম। যা দেখে পাল্টা তামিমকে তোপ দাগেন সাকিব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া