মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ জানুয়ারী ২০২৫ ০১ : ৪৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দ্রুততম ৪০০০ রান করা প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। মান্ধানা বিশ্বের ১৫তম এবং মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটের ফরম্যাটে ৪০০০ রানের গণ্ডি পার করলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এদিন রান তাড়া করছিল ভারত। দ্বিতীয় ইনিংসের নবম ওভারে আর্লিন কেলির বলে একটি সিঙ্গল নিয়ে এই রেকর্ড ছুঁলেন স্মৃতি।
অধিনায়ক হরমনপ্রীত কৌর বিশ্রামে থাকায় এদিন ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব ছিল মান্ধানার হাতেই। ২৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। নবাগত প্রতীকা রাওয়ালের সঙ্গে ৭০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ভারতের জন্য জয়ের ভিত গড়ে দেন এই দুই ক্রিকেটার। এটি মান্ধানার ৯৫তম একদিনের ম্যাচ ছিল। ১০০ ইনিংসের কম খেলে ৪০০০ রানে পৌঁছেছেন তিনি। স্মৃতিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে নিজের জায়গা করে নিলেন তিনি।
৭৮০৫ রান করে ভারতের মহিলা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন মিতালি রাজ। তারপরেই এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মান্ধানা। ২০২৪ সালেও দুর্দান্ত ফর্মে ছিলেন স্মৃতি। গত বছর ওয়ান ডে এবং টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই সর্বাধিক রান সংগ্রাহক হন ভারতীয় ওপেনার। এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক আন্তর্জাতিক রান করার রেকর্ডও রয়েছে স্মৃতির নামেই। ২০২৪ সালে ভারতের একমাত্র টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। গত বছরে ওয়ানডে ফরম্যাটে চারটি সেঞ্চুরি করেছেন তিনি। যা কিনা এক বছরে কোনও খেলোয়াড়ের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি