সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ডার্বির আগে বড় ধাক্কা, দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না আনোয়ার

Sampurna Chakraborty | ১০ জানুয়ারী ২০২৫ ০১ : ২৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ডার্বির ২৪ ঘন্টা আগে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। বড় ম্যাচে নেই আনোয়ার আলি। দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না। রাত পোহালেই ডার্বি। কিন্তু ম্যাচ পড়শী রাজ্যে সরে যাওয়ায় কলকাতায় কোনও উন্মাদনার লেশমাত্র নেই। শেষ মুহূর্তে ডার্বির ভেন্যু ঘোষণা হওয়ায় ইচ্ছে থাকলেও যাওয়ার উপায় নেই সমর্থকদের। তবে তারমধ্যেও কলকাতা থেকে গুয়াহাটি যাচ্ছে গুটিকয়েক সমর্থক। সংখ্যা বেশি সবুজ মেরুন ভক্তদের। মোট ২৪ হাজার টিকিট ছাড়া হয়েছে। কিন্তু মাঠ ভরার সম্ভাবনা নেই। তারই মধ্যে লাল হলুদ সমর্থকদের চিন্তা বাড়িয়ে দিলেন আনোয়ার আলি। প্রাক ডার্বি অনুশীলনে হাজির ছিলেন না দেশের একনম্বর ডিফেন্ডার। শোনা যাচ্ছে দলের সঙ্গে গুয়াহাটি যাবেন না তিনি। লম্বা মরশুমের কথা ভেবে হয়তো আনোয়ারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না অস্কার ব্রুজো। আগের দিন জানিয়েছিলেন, তারকা ডিফেন্ডারের প্রথম একাদশে থাকার সম্ভাবনা ৩০ শতাংশ। তবে ২০ জয়ের দলে থাকবেন। কিন্তু এদিন ডার্বির চূড়ান্ত অনুশীলনে না থাকায় উদ্বেগ বাড়ান সমর্থকদের। রাত ন'টার বিমানে গুয়াহাটি উড়ে যাবে ইস্টবেঙ্গল দল। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, গুয়াহাটি যাচ্ছেন না তারকা ডিফেন্ডার। 

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'মনে হয় আনোয়ার দলের সঙ্গে গুয়াহাটি যেতে পারছে না। কে থাকল বা থাকল না এইধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ নয়। ডার্বিতে আসল হল টেম্পারামেন্ট। যে ৯০ মিনিট স্নায়ু ধরে রাখতে পারবে, তাঁরা জিতবে।' এদিন ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেন বাংলার সন্তোষ ট্রফি দলের অধিনায়ক চাকু মান্ডি। শুক্রবার সকালে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে প্রাক ডার্বি প্রস্তুতি সারে লাল হলুদ ব্রিগেড। আনোয়ারের না থাকা বড় ধাক্কা। তবে লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকারের দাবি, পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল ভয়ঙ্কর। প্রথমে যাওয়ার কথা না থাকলেও, কোচের অনুরোধে শেষমুহূর্তে গুয়াহাটি যেতে পারেন তিনি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া