শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: শুক্রবার মুক্তি পেল সোনু সুদের প্রথম পরিচালিত ছবি ‘ফতেহ’। এই অ্যাকশন ছবিতে প্রধান ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। ছবির প্রচার সারতে সমাজমাধ্যমে নেটিজেনদের সঙ্গে আড্ডায় বসেছিলেন তিনি। সেই আড্ডায় তাঁকে এক নেটিজেন জিজ্ঞেস করেন ভবিষ্যতে শাহরুখ খানের সঙ্গে কোনও ছবিতে তাঁকে দেখা যেতে পারে কি না। জবাবে, সোনু যা বললেন, আপাতত তাই নিয়ে এখন নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।
নেটপাড়ার ওই বাসিন্দা সোনুকে প্রশ্ন করেছিলেন –“ভাই, শাহরুখ স্যারের সঙ্গে আপনার কোনও ছবি করার পরিকল্পনা কি আছে? আপনারা একসঙ্গে ছবি করেছিলেন, সেটাও তো ১০ বছর তো পেরিয়ে গেল।” অল্প কথায় সোনুর জবাব –“ ‘ফতেহ ২’তে ভাইয়ের (শাহরুখ খান) সঙ্গে কাজ করে নেব।”
এই ছবিতে সোনুর বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে। ছবিটির মূল প্রেক্ষাপটে রয়েছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমের খারাপ প্রভাব তুলে ধরা হবে ছবিতে। সাইবার ক্রাইম সাধারণ মানুষের জীবনে কতটা জটিলতা তৈরি করতে পারে তা নিয়েই ছবির গল্প। হলিউডের বিখ্যাত স্টান্ট বিশেষজ্ঞ লি হুইটেকার এই ছবির অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন। তাই আশা করা যায় ছবিতে সেরা কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকবে। ভারত, আমেরিকা, রাশিয়া ও পোল্যান্ড সহ বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। সোনু-জ্যাকলিন ছাড়াও অভিনয় করেছেন বিজয় রাজ, নাসিরুদ্দিন শাহ এবং দিব্যেন্দু ভট্টাচার্য।
গত কয়েক মাস ধরেই ডিপ ফেক এবং অন্যান্য বিভিন্ন সাইবার ক্রাইম সম্পর্কিত বিষয়গুলি সামনে এসেছে। সোনু সুদ বিশ্বাস করেন যে ‘ফতেহ’র মতো ছবির মাধ্যমে এধরনের সমস্যার সঙ্গে মোকাবিলা করার এটাই সঠিক সময়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি