সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ডার্বির আগে ম্যাকলারেনের ক্রিকেট যোগ, দুই অজি ক্রিকেটার বন্ধুর থেকে কী টিপস পেলেন?

Sampurna Chakraborty | ১০ জানুয়ারী ২০২৫ ২৩ : ১২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সবুজ মেরুন জার্সিতে প্রথম ডার্বিতে গোল করেছিলেন। শনিবার আরও একটা ডার্বি। আবার গোলের জন্য তাঁর দিকে তাকিয়ে বাগান জনতা। তবে এবার ভেন্যু বদলেছে। বদলাতে পারে পার্টনারও। তবে দিমিত্রি পেত্রাতোস হোক বা জেসন কামিন্স বা গ্রেগ স্টুয়ার্ট, কোনও সমস্যা নেই জেমি ম্যাকলারেনের। পাশে যেই খেলুক না কেন, দলের গোল পাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন। ম্যাকলারেন বলেন, 'চারজনই খেলতে পারলে ভাল হত। কিন্তু সেটা সম্ভব নয়। গ্রেগ খেলুক, বা দিমি, একই ব্যাপার। আমাদের দলে গভীরতা আছে। আমাদের দলের সুবিধা হল, পরে যে দু'জন পরিবর্ত হিসেবে নামবে, তাঁরাও ভয়ঙ্কর।‌' 

প্রথম ডার্বি বাগানের কাছে 'কেকওয়াক' ছিল। ভাঙাচোরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামতে হয়েছিল। ডার্বির ভোরে কলকাতায় পা রেখেই লাল হলুদের ডাগআউটে বসেন অস্কার ব্রুজো। কিন্তু এবার তাঁর কোচিংয়ে দল ঘুরে দাঁড়িয়েছে। শেষ দুটো ম্যাচ বাদ দিলে বাকিগুলোতে ভালই খেলেছে ইস্টবেঙ্গল। তাই এবারের ডার্বির আগে কি তিনি কিছুটা হলেও চাপে আছেন? ম্যাকলারেন বলেন, 'এই জার্সির একটা চাপ থাকেই। একইসঙ্গে গর্বের। ভাল মানের ফুটবল খেলার একটা চাপ থাকে। আমরা শীর্ষে আছি। ছোটবেলায় সেরা ক্লাবে খেলার স্বপ্ন ছিল। ভারতে এটাই সেরা দল। মোহনবাগান আমাকে এনেছে আরও সাফল্য দিতে। অবশ্যই আমি আরও গোল করতে চাই। তবে অন্য কেউ গোল করলেও আমার সমান আনন্দ হয়। কারণ ফুটবল টিমগেম। ব্যক্তির থেকে বড় প্রতিষ্ঠান।'

কলকাতায় পা রাখার পর একবার আরপিজি হাউজে সাংবাদিকদের মুখোমুখি হন অজি বিশ্বকাপার। তবে সেদিন বেশি বাক্যালাপের সুযোগ হয়নি। আনুষ্ঠানিকভাবে এটাই জেমির প্রথম সাংবাদিক সম্মেলন। খুব ভাল কথা বলেন। বর্তমানে তিন প্রধান মিলিয়ে যত ফুটবলার রয়েছে, তারমধ্যে কথায় সেরা বললে বোধহয় খুব একটা ভুল হবে না। তবে মাঠে এখনও সেরাটা দিতে পারেননি। এই মানের একজন ফুটবলারের থেকে প্রত্যাশা আকাশছোঁয়া। এদিন নিজেও সেটা মেনে নেন। ম্যাকলারেন বলেন, 'আমারও মনে হয় সেরাটা এখনও আসেনি। অবশ্যই আমি আরও গোল করতে চাই, অ্যাসিস্ট করতে চাই। আমি এখনও আইএসএলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে আমাদের দলের ডিফেন্ডাররা, মিডফিল্ডারাও গোল করছে। তাই আমার ওপর বাড়তি চাপ পড়ছে না। তবে অবশ্যই আমাকে আরও উন্নতি করতে হবে। আগের ম্যাচে শট পোস্টে লাগে। ভাগ্য সঙ্গ দেয়নি। তবে জেসনকে গোলের পাস বাড়ানো, গোল করার সমতুল্য।'

বাগান শিবিরে অজি ত্রয়ীকে নিয়ে বরাবরই আলোচনা বেশি। এদিন ম্যাকলারেনের ক্রিকেট যোগের কথা উঠে এল। মাস খানেক আগে একদিন মোহনবাগানের প্র্যাকটিসে ক্রিকেট অস্ট্রেলিয়ার জার্সি পরে এসেছিলেন। এদিন জানা গেল, মার্কাস স্টোইনিস তাঁর ছোটবেলার বন্ধু। কলকাতায় আসার আগে অজি ক্রিকেটারের থেকে টিপস পেয়েছিলেন জেমি। ম্যাকলারেন বলেন, 'ও আমার ছোটবেলার বন্ধু। আমাদের প্রায়ই কথা হয়। ভারতে আসার আগে ওর সঙ্গে কথা হয়েছিল। বলেছিল, ভারতীয়রা আবেগপ্রবণ। কলকাতায় খেলতে আমার ভাল লাগবে। আমরা একে অপরের সাফল্য কামনা করি। আগের ডার্বিতে গোল করার পর জাস্টিন ল্যাঙ্গার ফোন করে শুভেচ্ছা জানিয়েছিল।' মেলবোর্ন ডার্বি, স্কটল্যান্ড ডার্বিতেও খেলেছেন। কিন্তু কলকাতার ডার্বিকে সবার ওপরে রাখলেন বিশ্বকাপার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া