শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actress Kangana Ranaut wants Karan Johar to act in her directorial movie

বিনোদন | ‘শাশুড়ি-বৌমার ঝগড়াঝাঁটি...’ কোন ধরনের ছবিতে, কেমন চরিত্রে করণকে পরিচালনা করতে চান কঙ্গনা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ১০ জানুয়ারী ২০২৫ ২৩ : ১৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ায় তাঁদের ঝগড়ায় কাক-চিল বসা দায়। তাঁদের আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। কথা হচ্ছে করণ জোহর এবং কঙ্গনা রানাউতকে নিয়ে। বরাবরই করণের বিরুদ্ধে নিজের কড়া কথা বলেছেন অভিনেত্রী। স্বজনপোষণ বিতর্কে করণের বিরুদ্ধে সব থেকে বেশি যিনি সরব হন তিনি কঙ্গনা। এবার তাঁর মুখেই উলটপুরাণ। তাঁর পরিচালিত ছবিতে করণ জোহরকে অভিনয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন তিনি। 

 

সম্প্রতি এক জনপ্রিয় রিয়্যালিটি শো-তে হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, সুযোগ পেলে করণের প্রযোজনা সংস্থার ছবিতে এখনও কাজ করতে চাইবেন কি না? জবাবে অভিনেত্রী বলেন, " করণ স্যারের-ই উচিত আমার সঙ্গে কাজ করা। ওঁর অনুযায়ী ঠিকঠাক চরিত্র পাবেন উনি। ওঁকে ভাল কাজ দেব। অবশ্যই আমার এই ছবিতে শাশুড়ি-বৌমার ঝগড়াঝাঁটি দেখানো হবে না।" 


বছর দুয়েক আগে বলিউডের প্রভাবশালী এই পরিচালক বলেন, ‘‘এমার্জেন্সি’ ছবিটা ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং ছবিটা দেখার জন্য উদ্‌গ্রীব।’’ যদিও কর্ণের মুখে এমন ইতিবাচক কথা শুনেও মোটেও আশ্বস্ত বোধ করছেন না কঙ্গনা। বরং ভয় পাচ্ছেন বলেই জানান। করণের মন্তব্যের প্রেক্ষিতে টুইট করে বলেন, ‘‘শেষ বার ‘মণিকর্ণিকা’র সময় বলেছিলেন, তিনি দেখার জন্য মুখিয়ে আছেন। তার পর আমার জীবনের সবচেয়ে খারাপ প্রচারটার শুরু হয়। ঠিক যে সপ্তাহে ছবিটা মুক্তির কথা চলছিল, তখন। প্রায় সব প্রধান অভিনেতা-অভিনেত্রীদের পয়সা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানোর জন্য। ছবিটা যাতে পণ্ড হয়, তার চেষ্টাও হয়েছিল। তার পরই যেন আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর সপ্তাহটা এল। এ বার আমি সত্যি ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। কারণ, কর্ণ আমার ছবি দেখার জন্য আবার মুখিয়ে আছেন!’’

 

ওই বছরই  কঙ্গনা দাবি করেছিলেন, টেলিভিশন অনুষ্ঠানে তাঁকে অপমান করেছেন কর্ণ, হেনস্থা করেছেন সবার সামনে। কারণ শুনিয়ে আরও চমকে দিয়েছিলেন ‘কুইন’ খ্যাত অভিনেত্রী। লিখেছিলেন, “একটা সময় ছিল যখন চাচা চৌধুরী (করণ) স্বজনপোষণ মাফিয়াগুলোর সঙ্গে দল বেঁধে আমায় অপমান করত। সবার সামনে হেনস্থা করত। জাতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানেও করেছে। শুধুমাত্র আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না বলে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া