শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ জানুয়ারী ২০২৫ ২২ : ৫৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: গত ডিসেম্বর থেকেই খবরের শিরোনামে আল্লু অর্জুন। শুধুই 'পুষ্পা ২' -এর আকাশছোঁয়া সাফল্যের কারণে নয়। পাশাপাশি ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনা নিয়েও আইনি সমস্যার গেরোর মাঝে আপাতত আটকে এই জনপ্রিয় দক্ষিণী অভিনেতা। তবে এর মধ্যেই শোনা গেল সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে আল্লুকে! ফিসফাস, ছবিতে ছোট হলেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দর্শকের সামনে হাজির হবেন তিনি। সম্প্রতি, মুম্বইয়ের জুহুতে বনশালির বাড়িতে আল্লুর হাজির হওয়ার পর এই জল্পনা দানা বেঁধে আরও।
এইমুহূর্তে জোরকদমে চলছে সঞ্জয় লীলা বনশালির 'লভ অ্যান্ড ওয়ার'-এর শুটিং। ছবিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর দুই উচ্চপদস্থ সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে রণবীর এবং ভিকিকে। আলিয়ার চরিত্রটি এক ক্যাবারে ড্যান্সারের। ২০২৪-এর নভেম্বর থেকে শুরু হয়েছে এই ছবির শুটিং। ২০২৫-এর অক্টোবর পর্যন্ত দেশের নানা প্রান্তরে চলবে এই ছবির শুটিং। এই ১ বছরের মধ্যে ২০০ দিনের শুটিং করবেন আলিয়া এবং ভিকি। রণবীর অবশ্য ২০২৫-এর জুনের মধ্যে নিজের শুটিং সেরে ফেলবেন।
অন্যদিকে, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক মহিলার। গুরুতর জখম হয় তাঁর ন’বছর বয়সি সন্তানও। এই ঘটনার পরেই গ্রেফতার হন অভিনেতা আল্লু অর্জুন। নিম্ন আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে অবশ্য তেলঙ্গানা হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পান অভিনেতা। ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। তারপরেই হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে গিয়েছিলেন অল্লু অর্জুন জখম বালককে দেখতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি