মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১০ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মাঝে মাত্র একটা দিন। তারপরই ফুটবলের মহারণ। তবে কলকাতায় নয়, এবার ডার্বি গুয়াহাটিতে। সমর্থক ঠাসা স্টেডিয়ামে খেলতে না পারার হতাশা রয়েছে কোচ থেকে ফুটবলারদের মধ্যে। হায়দরাবাদ ম্যাচের পরই হোসে মোলিনা জানিয়েছিলেন, তাঁরা কলকাতাতেই ডার্বি খেলতে চান। কিন্তু সেটা সম্ভব হয়নি। এবার সেই হতাশা কাটিয়ে আদ্যোপান্ত পেশাদারিত্বের মোড়কে নিজেকে মুড়ে ফেলেছেন বাগানের স্প্যানিশ কোচ। ডার্বির আবেগ দূরে সরিয়ে, মগজাস্ত্রে বাজিমাত করতে মরিয়া। মোলিনা বলেন, 'আমাদের সবার আবেগ আছে। কিন্তু একজন পেশাদার হিসেবে সেটাকে কন্ট্রোল করতে হয়। আমি একজন ফ্যানের দৃষ্টিকোণ থেকে ভাবতে পারব না। কোচ হিসেবে ভাবলে সঠিক সিদ্ধান্ত নিতে পারব।'
খাতায় কলমে ৯৯ শতাংশ ফুটবল বোদ্ধা এগিয়ে রেখেছে মোহনবাগানকে। ধারে-ভারে, টেবিলের অবস্থানে, বর্তমান ফর্মের বিচারে দুই দলের মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো। এক এবং একাদশের লড়াই। এককথায়, অসম লড়াই। কিন্তু ম্যাচটা যে ডার্বি। কলকাতায় প্রায় দুই মরশুমের (এটিকে মিলিয়ে) অভিজ্ঞতায় মোলিনা জেনে গিয়েছেন, এই ম্যাচে কেউই ফেভারিট নয়। কোনও যুক্তি, তর্ক চলে না। ৯০ মিনিট যার, ম্যাচ তাঁর। ডার্বির ৪৮ ঘন্টা আগে সাংবাদিক সম্মেলনে বাগান কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, আপেক্ষিকভাবে যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটা ততটা সহজ হবে না। মোলিনা বলেন, 'ম্যাচটা কঠিন হবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ওদের হারাতে সেরা পারফরম্যান্স দিতে হবে। মানছি আমরা টেবিলের শীর্ষে। পয়েন্টে বড় পার্থক্য রয়েছে। তবে ডার্বিতে এইসবের কোনও মূল্য নেই। আমরা ফেভারিট নয়। কাল আমরা কেমন খেলব তার ওপরই সবকিছু নির্ভর করবে। নব্বই মিনিটের পারফরম্যান্স পার্থক্য গড়ে দেবে।'
অস্কার ব্রুজোর জমানায় দ্বিতীয়ার্ধে ভাল খেলছে ইস্টবেঙ্গল। বিশেষ করে বিরতির পর প্রথম ১৫-২০ মিনিট আক্রমণের ঝড় তুলছে। বেশ কয়েকটা ম্যাচে এমন দেখা গিয়েছে। পাঞ্জাব এবং মুম্বইয়ের বিরুদ্ধে জোড়া গোলে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে ইস্টবেঙ্গল। কিন্তু এই নিয়ে ভাবিত নন বাগান কোচ। জানান, পুরো ৯০ মিনিটে ফোকাস তাঁর। বিপক্ষ নয়, শুধু নিজের দল নিয়েই ভাবছেন। মোলিনা বলেন, 'ম্যাচটা ৯০ মিনিটের। আমি শুধু নিজের দল নিয়েই ভাবছি। দলের ওপর ভরসা আছে। বাকিরা কী করতে পারে সেই নিয়ে ভাবতে চাই না। আমাদের ৯০ মিনিট ১০০ শতাংশ দিতে হবে। প্লেয়ারদের সেরাটা চাই।'
ডার্বির ৭২ ঘন্টা আগে মোহনবাগাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে লাল হলুদ শিবির। স্টেডিয়াম সংলগ্ন পাঁচতারা হোটেল থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের ভিডিও করার অভিযোগ ওঠে। ফুৎকারে অভিযোগ উড়িয়ে দিলেন বাগান কোচ। মোলিনা বলেন, 'এটা কে বলেছে? আমরা কোনওদিন এইসব করিনি। আমাদের এমন করার প্রয়োজন নেই। অভিযোগ ভিত্তিহীন। আমি শুধু নিজের দলেই ফোকাস করছি। বাকিদের নিয়ে চিন্তিত নয়।' শুক্রবার সকালে যুবভারতীর প্র্যাকটিস মাঠে প্রাক ম্যাচ চূড়ান্ত প্রস্তুতি সারে মোহনবাগান দল। সেটপিসেই জোর দেন মোলিনা। ম্যাকলারেন এবং স্টুয়ার্টকে রেখেই ইস্টবেঙ্গল বধের ছক সাজাচ্ছেন। চোট সারিয়ে ফিরছেন দিমিত্রি পেত্রাতোস। পরিবর্ত হিসেবে নামবেন ডার্বি ম্যান। 'ফক্স ইন দ্য বক্স' জেসন কামিন্স তো আছেনই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি