শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

A film which made amitabh bachchan a superstar overnight was rejected by dharmendra dilip kumar rajesh khanna

বিনোদন | রাজেশ খান্না, দেব আনন্দ, ধর্মেন্দ্রর ‘না’, সেই ছবি-ই রাতারাতি তারকা বানিয়েছিল কোন ‘ফ্লপমাস্টার’কে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ জানুয়ারী ২০২৫ ২১ : ১৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ভারতীয় ছবির ইতিহাসে জীবিত অবস্থায় ‘কিংবদন্তি’র আখ্যা পেয়ে গিয়েছেন তিনি। বলিউডের সর্বকালের সবথেকে উজ্জ্বলতম নক্ষত্রদের দলেও তাঁর আলোর ছটা সম্ভবত সবথেকে বেশি। তবে জানেন কি, এই তারকা-অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল একের পর এক ফ্লপ ছবি দিয়ে। এবং তা এতটাই হয় যে তাঁর নামের সঙ্গে অদৃশ্যভাবে লেগে গিয়েছিল ফ্লপ মাস্টারের তকমা। সবমিলিয়ে একসময় এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে অভিনয় ছাড়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলেন। তিনি অমিতাভ বচ্চন!    

 

কিন্তু স্রেফ একটি ছবি অমিতাভের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। রাতারাতি সারা দেশে পরিচিতি দেওয়ার পাশাপাশি বলিপাড়ার তারকা বানিয়ে দিয়েছিল তাঁর। ছবির নাম?  জঞ্জীর।  এই ছবি নিয়ে বলিউডের তৎকালীন প্রথম সারির তারকাদের দোরে দোরে ঘুরেছিলেন সেলিম খান-জাভেদ আখতার। সেই সময়ের বলিউডের সবথেকে জনপ্রিয় গল্পকার তথা চিত্রনাট্যকার ছিলেন তাঁরা। এতটাই জনপ্রিয় ছিল তাঁদের জুটি যে তাঁদের নামে ছবি বিক্রি হত। হিন্দি ছবির নায়কের মতোই কিংবা তাঁর থেকেও বেশি পারিশ্রমিক পেতেন সেলিম-জাভেদ। 

 

ধর্মেন্দ্র, রাজ কুমার, দিলীপ কুমার, দেব আনন্দ এবং রাজেশ খান্না। এঁরা প্রত্যেকে ফিরিয়েছিলেন জঞ্জীর ছবির প্রস্তাব। জেদ চেপে গিয়েছিল সেলিম-জাভেদের। নিজেদের উপর বিশ্বাসও ছিল ভরপুর। তাঁরা জানতেন এই গল্প নিয়ে ছবি হলে দর্শক নেবে। এবং দারুণভাবেই গ্রহণ করবে। পরিচালক প্রকাশ মেহরাকে বুঝিয়েছিলেন তাঁরা সেকথা। অন্যদের উপর ভরসা না করে ফ্লপমাস্টার অমিতাভকেই বেছে নিয়েছিলেন তাঁরা, জঞ্জীর -এর নায়কের চরিত্রে।  এরপর  ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। ৯০ লক্ষ টাকা বাজেট ছিল এই ছবির। যায় করেছিল ১৭ কোটি টাকা!  বাকিটা ইতিহাস।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া