শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১০ জানুয়ারী ২০২৫ ১৯ : ২১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কেরিয়ারের এই নয়া ইনিংসের খবর প্রথমবার ভাগ করে নিলেন তিনি। জানা গেল, ছবি পরিচালনা নিয়ে তাঁর ভাবনা চিন্তা ছিল বহুদিন থেকেই। এবার খুব শীঘ্রই পরিচালকের চেয়ারে বসতে চলেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
এইমুহূর্তে সান বাংলার ‘লাখ টাকার লক্ষী লাভ’ অনুষ্ঠানে সঞ্চালনা করছেন সুদীপ্তা। মাত্র কয়েক দিনের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই রিয়্যালিটি শো। বহু মহিলারাই তাঁদের স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। এবার এই অনুষ্ঠানের সুবাদেই নিজের কেরিয়ারের নতুন রাস্তার দিকে একধাপ এগিয়ে গেলেন সুদীপ্তা চক্রবর্তী নিজেও। পুরুলিয়ার ছৌ নাচ, বিশেষ করে ছৌ নৃত্যশিল্পীদের নিয়ে বহুদিন ধরে ছবি পরিচালনার ভাবনা চিন্তা করছেন সুদীপ্তা চক্রবর্তী। ১০ বছর আগে থেকে এই বিষয়ে পরিকল্পনা করলেও নানান কারণে তা বাস্তবায়িত করা হয়নি। তবে 'লাখ টাকার লক্ষী লাভ' অনুষ্ঠানের মঞ্চে সুদীপ্তার সঙ্গে প্রথমবার আলাপ হয় ছৌ নৃত্য শিল্পী সুনীতা মাহাতোর সঙ্গে। এরপর নিজের প্রথম ছবি নিয়ে ফের ভাবনা-চিন্তা শুরু করেন সুদীপ্তা।
সুদীপ্তার কথায়, “সেটে সুনিতার সঙ্গে আলাপ হওয়ার পর কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেছিলাম। এরপর শুভঙ্করকে জানাই আমার ছবির বিষয়ে। আর বেশি দেরি করব না, এবার নিশ্চয়ই এই ছবি নিয়ে কাজ শুরু করব। আর সুনীতা আমার এই ছবিতে থাকবে এটুকু বলতে পারিl” কবে থেকে এই ছবির শুটিং শুরু করবেন সুদীপ্তা? অভিনেত্রীর জবাব, “প্রযোজক পেলেই নিজের ছবির কাজ শুরু করে দেব।”
চলতি বছরের শুরুতে বাঘা যতীন ছবিখ্যাত পরিচালক অরুণ রায়ের মৃত্যুর খবরে রীতিমতো ভেঙে পড়েছিলেন সুদীপ্তা। আজকাল ডট ইন-কে বলেছিলেন, “একটাই ছবি করেছিলাম ওঁর সঙ্গে। ‘বাঘা যতীন’-এর সময় খুব ভাল সম্পর্ক তৈরি হয়েছিল। এত ভাল মানুষ খুব কম দেখেছি। আমার আজও একটাই অভিযোগ, নিজের একেবারে যত্ন নিতেন না। সবেমাত্র পরিচিতি হয়েছিল। কতবার বলতাম, ‘নিজের যত্ন নিন অরুনদা’। শুনতেন না। বুধবার হাসপাতালে ওঁকে দেখেই মনে হয়েছিল আর বোধহয় দেখতে পারব না বেশিদিন। সেই আশঙ্কাই সত্যি হল।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি