শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ জানুয়ারী ২০২৫ ১৯ : ০০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ১০ জানুয়ারি ৫১-এ পা দিলেন হৃতিক। তাঁর জন্মদিনে ভালবাসায় ভরালেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান। বিয়ে ভেঙে গেলেও এখনও বন্ধুত্বের সম্পর্ক অটুট হৃতিক-সুজানের। একে অপরের সঙ্গীদের সঙ্গে স্বচ্ছন্দ তাঁরা। হৃতিক যেমন প্রেম খুঁজে পেয়েছেন সাবার মধ্যে, তেমনই সুজান সম্পর্কে রয়েছেন অভিনেতা আলি গোনির সঙ্গে। প্রাক্তন স্বামীর বান্ধবীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব পাতিয়েছেন সুজান। গতকাল রাতে হৃতিকের জন্মদিনের পার্টিতে প্রেমিকের সঙ্গে হাজির ছিলেন তিনি। হাজির হয়েছিলেন সুজানের ভাই তথা অভিনেতা জায়েদ খান-ও। সেই পার্টিতে ছিলেন সাবা-ও। সমাজমাধ্যমে তাঁদের সবার একসঙ্গে একটি ছবি পোস্ট করে সুজান লিখলেন, ‘‘সবথেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা তোমাকে, ঋ। প্রার্থনা করি, ‘কহো না প্যায়ার হ্যায়’-এর ২৫ বছরের উদ্যাপন হোক জমিয়ে। এবং আমি জানি, তোমার প্রতিভা ও ব্যক্তিত্বের সেরা দিকগুলো প্রকাশ পাবে এবার...’’
উল্লেখ্য, হৃত্বিক রোশনের ৫১তম জন্মদিন উপলক্ষে এদিন কহো না প্যায়ার হ্যায় ছবিটি ফের একবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। প্রসঙ্গত, গত বছরও হৃতিকের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বাবা হিসাবে অভিনেতার দায়িত্ব পালন ও কর্তব্যের ভূয়সী প্রশংসা করেছিলেন সুজান। সঙ্গে এও লিখেছিলেন, ‘‘আশা করব একটা দুর্দান্ত প্রেমজীবন হোক তোমার।’’
অন্যদিকে, প্রেম জীবন নিয়ে গোপনীয়তার পথে হাঁটা অনেকদিন-ই হল বন্ধ করে দিয়েছেন হৃতিক। সুজানের সঙ্গে বিচ্ছেদের পর একটা লম্বা সময় সিঙ্গল ছিলেন তিনি। তার পর তাঁর জীবনে আসেন সাবা। রোশনদের বাড়িতে অবাধ যাতায়াত তাঁর। ইন্ডাস্ট্রির কোনও অনুষ্ঠানে দু’জনে হাসিমুখে আলোকচিত্রীদের সামনে দাঁড়ান, ছুটি কাটাতে যান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি