শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১০ জানুয়ারী ২০২৫ ১৭ : ৫৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: থ্রিলার প্রেমী দর্শকের জন্য ওয়েব প্ল্যাটফর্মগুলো আনছে একের পর এক নতুন সিরিজ। আর সেই থ্রিলারে যদি মিশে যায় প্রেম তাহলে তো কোনও কথাই নেই। এইরকমই একটি সিরিজের পরিকল্পনায় রয়েছে হইচই।
প্রেমের এক অন্য কাহিনী ফুটে উঠবে আগামী সিরিজে। শুধুমাত্র দু'টো মানুষের মনের মিলনই যে প্রেমের আসল মানে তা একেবারেই নয়। থাকছে ত্রিকোণ প্রেমের গল্পও। সেই সঙ্গে মিশে যাবে ভালবাসার এক গহন কোণের কথাও। ভালবাসার এক অন্য উপাখ্যানে মানালি দে, সুহোত্র মুখোপাধ্যায় ও সৃজলা গুহ।
গল্পে হলদিপুর এলাকায় বড় হয়ে ওঠা পল্লবীর জীবন ছোট থেকেই ভালবাসাহীন। এদিকে অধ্যাপক অরিন্দম আর তার স্ত্রী মিথিলার আপাত শান্ত সুখের সংসার। চাকরি সূত্রে সপরিবার হলদিপুর আসে অরিন্দম। আলাপ হয় পল্লবীর সঙ্গে। অরিন্দমের ব্যবহার, আচার-আচরণে মুগ্ধ হয় পল্লবী। অধ্যাপকের প্রেমে পড়ে তাকে নিজের করে পেতে চায় সে। এদিকে অরিন্দমের বদলে যাওয়া আচরণ ও তার নতুন সম্পর্ক নজর এড়ায় না মিথিলার। আসন্ন বিপদের হাত থেকে পরিবারকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে সেও।
প্রেম, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র এই নিয়েই 'হইচই'-এর নতুন সিরিজ। পরিচালনায় অরিজিৎ টোটোন চক্রবর্তী। সৃজনশীল পরিচালনার দায়িত্বে অদিতি রায়। চলছে শুটিংও। চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে চলেছে সিরিজটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি