শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১০ জানুয়ারী ২০২৫ ১৭ : ২৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
শুটিং ফ্লোরে স্মৃতিশক্তি হারায় কাজলের!
মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে কাজল বলেছিলেন একবার ছবির শুটিংয়ের সময় তাঁর স্মৃতিশক্তি হারিয়ে যায়। 'কুছ কুছ হোতা হ্যায়'-এর একটি গানের শুটিংয়ের সময় শাহরুখের সঙ্গে বাইসাইকেল চালানোর দৃশ্য চলছিল কাজলের। তখন সাইকেল থেকে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান অভিনেত্রী। কিছুক্ষণের জন্য হারিয়ে যায় তাঁর স্মৃতিশক্তি। সেই সময় অজয় দেবগণকে ফোন করেন করণ। স্বামী অজয়ের সঙ্গে কথা বলার পর স্মৃতি ফিরে আসে কাজলের, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
জুটিতে ইমরান-জোয়া
থ্রিলারের আবহে পরিচালক নীরজ পাণ্ডের সঙ্গে এবার হাত মেলাচ্ছেন বলি অভিনেতা ইমরান হাশমি। নীরজের আসন্ন সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতাকে। সিরিজে থাকবে ভরপুর থ্রিলারের আবহ। নাম 'তাসকারি'। ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ মুক্তি পাবে সিরিজটি। জানা যাচ্ছে, সারা বিশ্বের গুপ্তচরদের নানা গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজটি। শুটিং হবে দেশ-বিদেশের নানা প্রান্তে, খবর এমনটাই। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সিরিজে ইমরানের নায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে জোয়া আফরোজকে। এই প্রথমবার জুটি বাঁধছেন দুই তারকা।
ফের বাবা হবেন ফারহান?
বৃহস্পতিবার ৫১-এ পা দিয়েছেন অভিনেতা। তার পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন, ফের বাবা হতে চলেছেন ফারহান। ২০২২ সালে অভিনেত্রী তথা সঞ্চালিকা শিবানী দান্ডেকরের সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেতা। এবার নাকি তাঁদের ঘরে আসতে চলেছে ছোট্ট সদস্য। তবে শিবানী মা হচ্ছেন না। গোটাটাই যে গুজব তা স্পষ্ট করলেন শাশুড়ি শাবানা। মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন, গোটাটাই গুজব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি