মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১০ জানুয়ারী ২০২৫ ১৬ : ০৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বিষ দেওয়ার অভিযোগ। এই অভিযোগ তুললেন খোদ নোভাক জকোভিচ। ২০২২ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে সে দেশে গিয়েছিলেন তিনি। কিন্তু করোনার টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ায় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। একটি হোটেলে নিভৃতবাসে রাখা হয়েছিল জকোভিচকে। সেই সময় তাঁকে বিষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন সার্বিয়ান টেনিস তারকা।
প্রসঙ্গত, আগামী রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড। টুর্নামেন্টে নামার আগে তিন বছর আগের কথা জানিয়েছেন জকোভিচ। সেবার জোকারকে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হয়েছিল। মেলবোর্নে একটি হোটেলে নিভৃতবাসে রাখা হয়েছিল। ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল জকোভিচের। এটা ঘটনা, করোনার পরে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ জানিয়েছিল, অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে করোনার টিকা নিতে হবে। কিন্তু ভ্যাকসিন নিতে চাননি জোকার। তা সত্ত্বেও বিশেষ ছাড় দিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। কিন্তু জোকারের আচরণ মেনে নেয়নি অজি সরকার। ফলে দু’পক্ষের মধ্যে শুরু হয় আইনি টানাপোড়েন।
প্রথমে বাতিল করে দেওয়া হয় বিশ্বের তৎকালীন এক নম্বর টেনিস তারকার ভিসা। তারপর থেকেই তাঁকে অস্ট্রেলিয়া থেকে বের করার চেষ্টা শুরু হয়। কিন্তু সেটা সম্ভব না হওয়ায় সার্বিয়ান তারকাকে রাখা হয় নিভৃতবাসে। মেলবোর্নের একটি হোটেলে বেআইনি অনুপ্রবেশকারী হিসাবে আটকে রাখা হয় জকোভিচকে। শেষ পর্যন্ত ভিসা মামলায় অজি সরকারের কাছে হেরে যান তিনি। ডিটেনশন পর্ব শেষে অস্ট্রেলিয়া থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হয় জোকারকে।
তাঁর কথায়, ‘তখন আমার কিছু শারীরিক সমস্যা হয়েছিল। মেলবোর্নে যে হোটেলে রাখা হয়েছিল, সেখানে আমার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। সেই কারণেই শরীর খারাপ হয়ে যায়। জ্বরও হয়েছিল।’
এরপর সার্বিয়ায় ফিরে স্বাস্থ্য পরীক্ষা করান জকোভিচ। সেখানে তাঁর শরীরে সীসা এবং পারদ পাওয়া গিয়েছিল। ভিসা সমস্যার কারণে দেশে ফিরতে হয়েছিল তাঁকে। তবে পরের বছর যদিও অস্ট্রেলিয়া ঢুকতে আর কোনও নিষেধাজ্ঞা ছিল না। জকোভিচ অস্ট্রেলিয়া যান এবং ১০তম অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেন। কিন্তু ২০২২ সালের ঘটনা তাঁর মনের উপর একটা ছাপ ফেলে যায়। জকোভিচের কথায় ‘সেই ঘটনার পর থেকে যত বার অস্ট্রেলিয়ায় এসেছি এবং আমার পাসপোর্ট পরীক্ষা করা হয়েছে, তত বার ২০২২ সালের স্মৃতি ফিরে এসেছে। আমার এখনও অভিবাসন প্রক্রিয়ার সময় অস্বস্তি হয়।
তবে বিষ খাওয়ানোর অভিযোগ তুললেও মেলবোর্নের হোটেলের বিরুদ্ধে বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই বলে জানিয়েছেন জোকার। ওই ঘটনা তাঁর কাছে একটি মানসিক আঘাত হিসাবে রয়ে গিয়েছে বলে জানিয়েছেন সার্বিয়ান তারকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি