সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দেশে ফিরলেন নীতীশ রেড্ডি, বিমানবন্দরে উপচে পড়ল জনতার ভিড়

Kaushik Roy | ০৯ জানুয়ারী ২০২৫ ০৪ : ৪৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকার সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে দেশে ফিরলেন ভারতের সিম-বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি । দেশে ফেরার পর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় তাঁকে। বিশাখাপত্তনমে নিজের শহরে ফেরার পর তাঁকে মালা পরিয়ে এবং হলুদ ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ভক্তরা তাঁকে দেখার জন্য ভিড় জমান। নীতীশও ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। ক্যামেরা বারবার ধরছিল নীতীশকেই। গাজুওয়াকায় বসবাসকারী নীতীশ এরপর একটি খোলা জিপের সামনের আসনে বসেন। পিছনের সিটে ছিলেন তাঁর বাবা মুতিয়ালা রেড্ডি। গাড়ির চারপাশে ভক্তরা ভিড় করেন তাঁদের প্রিয় অলরাউন্ডারকে দেখার জন্য। 

 

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নীতীশ ৩৭.২৫ গড়ে ২৯৮ রান করেন, যা সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তাঁর ১১৪ রানের ইনিংস ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম টেস্ট শতরান, ছিল এবং এই সফরে তাঁর সেরা মুহূর্ত। এমসিজিতে উপস্থিত ছিলেন নীতীশের বাবা মুতিয়ালা রেড্ডি, মা মনসা, বোন তেজস্বী এবং কাকা সুরেন্দ্র। ব্যাটের পাশাপাশি বল করেও ছাপ রেখেছেন নীতীশ। ৪৪ ওভার বল করে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এসসিজিতে তাঁর সেরা ফিগার ছিল ২-৩২। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সফরেই তাঁর শান্ত মেজাজ এবং ধারাবাহিক পারফরম্যান্সের জন্য নীতীশ প্রশংসিত হয়েছেন ভারতের এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড়দের কাছ থেকে।

 

তাঁকে ভবিষ্যতে ভারতের বিভিন্ন ফরম্যাটের দলে মূল ভরসা হিসেবে দেখা হচ্ছে। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক করা নীতীশ দিল্লিতে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। আগামী ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে চলা ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তাঁকে দেখা যেতে পারে। অন্যদিকে, সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে সুযোগ না পেলে আগামী ২৩ জানুয়ারি পণ্ডিচেরী এবং ৩০ জানুয়ারি রাজস্থানের বিরুদ্ধে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি ম্যাচে অন্ধ্রের হয়ে মাঠে নামতে পারেন এই তারকা অলরাউন্ডার। গত বছরের অক্টোবরে গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে খেলার পরই অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া