মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ০৪ : ২১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি দরজায় কড়া নাড়ছে। কয়েকদিনের মধ্যেই ঘোষিত হবে ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল। দলের বেশিরভাগ স্থান বেছে নেওয়া সহজ। তবে কয়েকটা জায়গা নিয়ে দ্বিমত রয়েছে প্রাক্তনদের মধ্যে। ক্রিকেট পণ্ডিতরা বিভক্ত। ফ্যানরাও দোটানায়। এমন একটি পজিশন হল, উইকেটকিপার ব্যাটারের ভূমিকা। এই জায়গার জন্য দাবিদার তিনজন। তালিকায় আছেন কেএল রাহুল, ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসন। বেশ কয়েকদিন ধরে একদিনের ক্রিকেটে উইকেটকিপার ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত কেএল রাহুল। লড়াইয়ে রয়েছেন পন্থ এবং স্যামসনও।
দু'জনের মধ্যে এগিয়ে কে? চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পছন্দের ১৫ জনের দল বেছে নিলেন সঞ্জয় মঞ্জরেকর এবং সঞ্জয় বাঙ্গার। দু'জনের দলেই নেই ঋষভ পন্থ। ২০২৪ সালে একদিনের ক্রিকেটে ফেরেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দলে জায়গা পান। তবে দুই প্রাক্তনীর মধ্যে কেউই পন্থকে দলে রাখেনি। টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, 'পন্থ দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিল। টি-২০ এবং টেস্টে দারুণ প্রত্যাবর্তন করেছে। কিন্তু একদিনের ক্রিকেটে সেইভাবে কোনওদিন নজর কাড়তে পারেনি। কেএল রাহুল প্রথম পছন্দ হওয়া উচিত।'
ঋষভ পন্থের থেকে সঞ্জু স্যামসনকে এগিয়ে রাখেন সঞ্জয় মঞ্জরেকরও। ভারতের প্রাক্তনীরও প্রথম পছন্দ রাহুল। ব্যাকআপ উইকেটকিপার হিসেবে তাঁর পছন্দ স্যামসন। মঞ্জরেকর বলেন, 'আমার স্যামসনের ওপর বিশ্বাস আছে। শুরুরদিকে ও নিয়মিত রান পাচ্ছিল না। মিডল অর্ডারের জন্য হয়তো ও উপযুক্ত নয়। কিন্তু শেষ ১০ ওভারে যদি ভারতের বিগ হিটার লাগে, পন্থকে নিয়ে আমি বাঙ্গারের সঙ্গে একমত।' শ্রীলঙ্কা সিরিজে তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে খেলেন পন্থ। চার নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন। ৯ বলে ৬ রান করেন। অন্যদিকে সফল নন সঞ্জু স্যামসনও। টি-২০ তে নজর কাড়লেও, ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে কেরল দল থেকে বাদ পড়েন তিনি। শিবিরে যোগ না দেওয়ার জন্য ছেঁটে ফেলা হয় স্যামসনকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি