শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actress Alia Bhatt enjoys beach day in black swimsuit and rides jet ski in Thailand

বিনোদন | সুইমস্যুটে সমুদ্রে উষ্ণতা ছড়ানো থেকে সৈকতে গল্পের বইয়ে ডুবে থাকা, কেমন কাটল আলিয়ার ছুটি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বেড়ানো মানে দৈনন্দিন ব্যস্ততা থেকে মুক্তি। তারকাদের জীবনে কিন্তু কম দৈনন্দিন চাপ থাকে না। প্রতিদিন শুটিং, ছবির প্রচারের পাশাপাশি সংবাদমাধ্যমে চর্চায় থাকা। আর একটু এদিক ওদিক হলেই সমাজমাধ্যমে ট্রোলের আশঙ্কা তো আছেই। তাই ফুরসত পেলেই সবকিছু থেকে ছুটি নিয়ে দূরে কোথাও চলে যান তারকারা। সম্প্রতি পরিবার এবং দিদি শাহিন ভাটকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডে ফুরফুরে মেজাজে ছুটি কাটিয়ে এলেন রণবীর-ঘরনি।

 

ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন আলিয়া। সেখান থেকেই স্পষ্ট মনোকিনিতে সমুদ্রে সাঁতার কাটা থেকে হাই-স্পিডে জেট স্কি চালানো, হুল্লোড়ে মেজাজে সবকিছুই উপভোগ করেছেন তিনি।

 

একটি ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে আয়েশ করে গল্পের বই পড়ছেন। অন্যটিতে আবার কালো রঙের সুইমস্যুট পরে কোমর জলে দাড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন আলিয়া। দূরে দেখা যাচ্ছে এক-আধটা দ্বীপ। আর একটি ছবিতে দেখা যাচ্ছে তীব্র গতিতে সমুদ্রের উপর ঢেউ তুলে জেট স্কি রাইডে ব্যস্ত তিনি। নেটপাড়ার চমক লেগেছে আরও একটি ছবি দেখে। ছুটিতে গিয়েও একদিনের জন্যও তিনি যে জিম মিস করেন না, তার প্রমাণ জিম থেকে তোলা তাঁর শরীরচর্চার ছবি। ছুটি-সিরিজের ছবিতে আদি-অনন্ত সমুদ্রের ছবি পোস্ট করেছেন আলিয়া। যতদূর চোখ যায়, দূরে পাশাপাশি দেখা যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ঘন জঙ্গুলে দ্বীপ। জল কেটে এগিয়ে যাচ্ছে এক-আধটা বোট। নীলরাঙা আকাশে তুলোর মতো মেঘেরা এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে। এখনও যে ছুটি কাটানোর হ্যাং ওভার তাঁর কাটেনি, এসব থেকেই স্পষ্ট।

 

প্রসঙ্গত, নতুন বছরে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর ছবি আগেও পোস্ট করেছিলেন বি-টাউনের অভিনেত্রী এই জনপ্রিয় অভিনেত্রী। সমাজমাধ্যমে ছোট্ট রাহা আর স্বামী রণবীর কপূরের ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তার কোনওটিতে দেখা যাচ্ছে জাহাজে তিন মূর্তি ক্যামেরার সামনে পোজ় দিচ্ছেন, কখনও স্পিডবোটে চেপে মেয়ে রাহাকে পড়ন্ত বিকেল দেখাচ্ছেন আলিয়া। তিন জনের চোখেমুখে খুশির ঝলক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া