মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ০২ : ৫৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: 'জয় করে তবু ভয় কেন তোর যায় না?' এই দোলাচলের মধ্যে তেনজিং নরগে অ্যাওয়ার্ড পাচ্ছেন সায়নী দাস। সামনে সপ্তসিন্ধু জয়ের হাতছানি। তবু আশা আর আশঙ্কার দোলাচল সায়নীর মনে। সায়নী দাস। আদ্যন্ত মফস্বলি বাংলার পুকুর, ছোট পুল এবং ভাগীরথী, খাল-বিলে সাঁতার কেটে যিনি হয়ে উঠেছেন আন্তর্জাতিক সাঁতারু। অ্যাডভেঞ্চার স্পোর্টসের এক জীবন্ত উদাহরণ। সাধারণ ছাপোষা মধ্যবিত্ত পরিবারের সায়নী ইংলিশ চ্যানেল থেকে শুরু করে করেছেন পাঁচ চ্যানেল জয়ের রেকর্ড। এই কঠিন যাত্রায় বাবা, মা এবং সাধারণ মানুষের সাহায্য তাঁকে পথ চিনিয়েছে৷ কালনা জেলার প্রতিভাবান সাঁতারু সায়নী। যিনি ইতিমধ্যেই সপ্তসিন্ধুর ষষ্ঠ সিন্ধু জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন। তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব একটি বড় সমস্যা। এর জন্য তিনি সরকারের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। সায়নী বলেন,'কালনার কোনও পুকুর বাকি রাখিনি৷ এখন ভাগীরথীতে প্র্যাকটিস করি।'
সায়নী মনে করেন, সরকার নিজেই বা কর্পোরেট সংস্থাগুলোকে দিয়ে সাঁতারের মতো খেলার পাশে দাঁড়াতে পারেন। সুইমিংয়ে অর্থের যোগান কম। সায়নীর মতে, অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রকৃতির সঙ্গে একাত্মতা বাড়ায়। মানসিক শক্তি যোগায়। তিনি মনে করেন, নতুন প্রজন্মের শিশুদের মোবাইলে আসক্তি বাড়ছে। তাঁদের সাঁতার বা অন্যান্য খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো উচিত। এর ফলে তাঁরা শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও সুস্থ থাকতে পারবে। এই বিষয়টিকে সামনে রেখে তিনি তরুণ প্রজন্মকে খেলার জগতে আসার কথা বলেন। সায়নী বলেন, 'অ্যাডভেঞ্চার স্পোর্টস একলা চলার ব্রত। এতে প্রাণের ঝুঁকি আছে। টাফ গেম। সেই টার্গেট নিয়েই নামতে হবে। তবে দেশের নামকে তুলে ধরার গৌরব এক আলাদা অনুভূতি।' তবে সামনে দুটো বড় চ্যানেল জয়ের প্রস্তুতিকে কেন্দ্র করে তিনি কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। তারমধ্যে অন্যতম আর্থিক সমস্যা। তারই মধ্যে সায়নীর বাড়িতে এসেছে খুশির খবর।
আগামী ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সায়নীর হাতে তেনজিং নরগে অ্যাওয়ার্ড তুলে দেবেন। সায়নীর পাশাপাশি স্বাভাবিকভাবেই খুশি তাঁর বাবা মাও। বাবা রাধেশ্যাম দাস বলেন, 'এটা আমাদের কাছে গর্বের বিষয়।' সায়নী জানান, ২০২৪ সালে একসঙ্গে দুটো চ্যানেল পার হতে গিয়ে ২৬ লক্ষ টাকা খরচ হয়েছে। নানান সাহায্য পেয়েছেন। কিন্তু সামনে পরবর্তী চ্যানেলের জন্য প্রায় ১০ থেকে ১৪ লক্ষ টাকা দরকার। তাঁর বাবা ইতিমধ্যে ৫ লক্ষ টাকা ঋণ করেছেন, যা শোধ হয়নি। এই পরিস্থিতিতে তিনি জানান, সাধারণ মানুষকে নিয়ে ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কানাডা, ইংল্যান্ড এবং ভারত থেকেও সাহায্য আসছে। বাকি আছে অনেকটাই। কিন্তু মানুষের ওপর বিশ্বাস আছে এই জলকন্যার। তাঁর আশা, এবার কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই তাঁর পাশে দাঁড়াবে। ভাগীরথীর ঘোলা জল, পাড়ার পুকুর, স্থানীয় সুইমিং পুল থেকে সাত বছর বয়সে সায়নীর যাত্রা শুরু বরফ ঠাণ্ডা জল, অচেনা পরিবেশ, জেলিফিস, হাঙরের মধ্যে। আর্থিক প্রতিবন্ধকতার হার্ডলস পেরিয়ে মুকুটে আরও একটি পালক যোগ করতে চান। তাঁর চোখ সামনের দিকে। বিশ্বাস রয়েছে নিজের ওপর। বিশ্বাস রয়েছে মানুষের ওপর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি