সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আইএসএলে নথিভুক্ত, বেঞ্চে থাকতে পারেন রিচার্ড সেলিস, প্রায় দু'সপ্তাহ মাঠের বাইরে থাপা

Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ০২ : ১৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ডার্বিতে চমক দিতে পারে ইস্টবেঙ্গল। শনিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে লাল হলুদ বেঞ্চে থাকতে পারেন রিচার্ড সেলিস। বৃহস্পতিবার এমনই জানান ইস্টবেঙ্গলের শীর্ষকতা দেবব্রত সরকার।সদ্য সই করা ভেনেজুয়েলান স্ট্রাইকারকে তড়িঘড়ি আইএসএলে নথিভুক্ত করানো হল। এখনও ভারতে পা রাখেননি সেলিস।‌ম্যাচের আগের দিন, অর্থাৎ শুক্রবার রাতে সরাসরি গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেবেন লাল হলুদের নবাগত বিদেশি। উল্লেখ্য, এর আগে জর্ডন এলসির ক্ষেত্রে এমন হয়েছিল। তবে সেই ম্যাচ ছিল কলকাতায়। খেলার আগের রাতে শহরে পা রাখা এলসিকে পরের দিনই মাঠে নামিয়ে দেওয়া হয়। চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ছিটকে যান অস্ট্রেলিয়ান স্টপার। লাল হলুদ জার্সিতে আর তাঁর নামাই হয়নি। চলতি আইএসএলে অ্যাওয়ে ম্যাচে সরাসরি দলের সঙ্গে যোগ দেন হেক্টর ইউস্তেও। চোটের জন্য একাধিক ফুটবলারকে পাবে না ইস্টবেঙ্গল। সল ক্রেসপো দলের অনুশীলনে যোগ দিলেও ডার্বি খেলার মতো অবস্থায় নেই। আনোয়ার অনিশ্চিত। যদিও তাঁর খেলার সম্ভাবনাই বেশি। শৌভিক চক্রবর্তী এখনও পুরো ফিট নয়। এই মরিয়া অবস্থায় নবাগত সেলিসকে ডার্বিতে নামিয়ে দেওয়া হলে অবাক হওয়ার কিছু নেই। তবে সবটাই নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং অস্কার ব্রুজোর ওপর। 

অন্যদিকে ডার্বির প্রায় ৪৮ ঘন্টা আগে খারাপ খবর সবুজ মেরুন শিবিরে। ১০-১৫ দিনের জন্য মাঠের বাইরে অনিরুদ্ধ থাপা। দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না। আগের দিন অনুশীলনে গুরুতর চোট পান বাগানের তারকা ফুটবলার। দেখে বোঝাই যায়, ডার্বিতে নেই। এদিন তাতে সিলমোহর পড়ল। তবে সবুজ মেরুন সমর্থকদের জন্য স্বস্তির খবর, চোট সারিয়ে ডার্বিতে ফিরবেন দিমিত্রি পেত্রাতোস। বরাবরই বড় ম্যাচের প্লেয়ার দিমি। সে যতই ফর্মে না থাকুন। চলতি আইএসএলের প্রথম ডার্বিতেও গোল আছে দিমিত্রির। শনিবার পরে নামবেন অস্ট্রেলিয়ান। ডার্বিতে প্রথম একাদশে ফিরছেন গ্রেগ স্টুয়ার্ট। হায়দরাবাদ ম্যাচে শেষ ১২ মিনিট তাঁকে নামিয়ে দেখে নেন হোসে মোলিনা। ডার্বিতে ম্যাকলারেনের সঙ্গে জুটি বাঁধবেন স্টুয়ার্ট। যা মোহনবাগান সমর্থকদের জন্য অত্যন্ত আনন্দের খবর। প্রথম একাদশের বাকি দুই বিদেশি টম অ্যালড্রেড এবং আলবার্তো রডরিগেজ। পরে নামবেন জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোস। শুক্রবার সকালে যুবভারতীতে প্রাক ম্যাচ প্রস্তুতি সারবে মোহনবাগান দল। দু'দফায় গুয়াহাটি যাবে দল। ভারতীয় ফুটবলাররা দুপুর সাড়ে বারোটার ফ্লাইটে যাবে। কোচ সহ বিদেশিরা যাবে বিকেল ৪.১০ মিনিটের বিমানে। সকালে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে প্র্যাকটিস করে শুক্রবার বিকেলের বিমানে গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে ইস্টবেঙ্গল দল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া