শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

AR Rahman is not a friendly person says popular bollywood singer Sonu Nigam

বিনোদন | রহমান একেবারেই মিশুক নন, তার উপর…’ অভিজিতের পর অস্কারজয়ী সুরকারকে নিয়ে বিস্ফোরক সোনু নিগম!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জানুয়ারী ২০২৫ ০১ : ৫৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:  এআর রহমানের সুরে বহু সিভিতে গান গেয়েছেন সোনু নিগম। এবং সেই সব গানের বেশিরভাগই দারুণ চর্চিত ও প্রশংসিত। তবে এবার অস্কারজয়ী সুরকারের ব্যক্তিগত স্বভাব নিয়ে খানিক কটাক্ষ-ই করলেন এই জনপ্রিয় গায়ক। জানালেন, রহমান কোনওদিনই খুব একটা আমুদে মানুষ নন, মেলামেশা করেন না সেভাবে। গল্পগুজব তো দূরের কথা। 

 

সোনুর কথায়, " রহমান সম্পর্ক বানান না। তৈরিতেও একেবারে আগ্রহ দেখান না। কথাবার্তাও ভীষণ কম বলেন। আমার অন্তত তেমন অভিজ্ঞতা। হয়ত নিজের ছোটবেলার বন্ধুদের সঙ্গে তিনি মেলামেশা করেন, যাঁরা ওঁকে রহমান নয় বরং দিলীপ হিসাবে চিনত। স্পষ্ট কথায়, রহমান একেবারেই মিশুক নন। শুধু কাজটাই বোঝেন।"

 

" রহমান সত্যিই অন্য ধরনের। একটু অদ্ভুত। কারও বিষয়ে কিছু জানতে চান না। উনি নিজেও চান না ওঁর ব্যক্তিগত বিষয়ে কেউ কিছু জানুক। সারাক্ষণ নিজের মতো থাকেন। কূটকচালি কী জানেন না। এই আর কি।"

 

সম্প্রতি, এআর রহমানের সঙ্গে অতীতের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন গায়ক। নিজের কেরিয়ারে একবারই মাত্র রহমানের সুরে গান গেয়েছিলেন অভিজিৎ। গানের নাম অ্যায় ‘নাজনিন শুনো না’। ছবির নাম ‘দিল হয় দিল মে ছবির’। রহমানকে কটাক্ষ করে অভিজিৎ জানান, রাতবিরেতে উদ্ভট সময়ে কাজ করাটা সবসময় শিল্পের দোহাই বলে চালানো যায় না! মেনে নেওয়াও যায় না। যাই হোক, অভিজিৎ আরও জানান, রহমানের প্রধান সহকারী সেদিন এই কাজ সামলানোর দায়িত্বে ছিলেন। রহমান নিজে একটিবারের জন্যেও হাজির হননি। অভিজিতের মতে অস্কারজয়ী সুরকারের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা একেবারেই ‘সুরেলা’ ছিল না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া