মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ০০ : ৫৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আনোয়ার আলি কি ডার্বিতে খেলতে পারবেন? বড় ম্যাচের ৪৮ ঘন্টা আগে দুই শিবিরেই একই প্রশ্ন। উত্তরে স্বস্তি পেতে পারে দুই দলই। এখনও পর্যন্ত হলফ করে বলা যাবে না, আনোয়ার খেলবেই। অস্কার ব্রুজো জানান, দেশের সেরা ডিফেন্ডারের প্রথম একাদশে থাকার সম্ভাবনা ৩০ শতাংশ। তবে এটা ইস্টবেঙ্গলের চালও হতে পারে। শত্রু শিবিরকে ধোঁয়াশার মধ্যে রাখার চেষ্টা করা হতে পারে। তবে আনোয়ার যদি না খেলতে পারে, বাড়তি দায়িত্ব পড়বে লালচুংনুঙ্গার ওপর। আগের দিন হিজাজির ভুলে তৃতীয় গোল হজম করে ইস্টবেঙ্গল। একটা গোলের ক্ষেত্রে দায়ী হেক্টর ইউস্তের মন্থর গতি। এই অবস্থায় আনোয়ার না খেলতে পারলে তাঁকে বাড়তি সক্রিয় থাকতে হবে।
অস্কারের কোচিংয়ে খেলা খুলেছে নুঙ্গার। তাঁকে অন্য পজিশনে খেলাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। শেষ দুই ম্যাচে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। ডার্বির ঠিক আগে মুম্বইয়ের কাছে তিন গোল হজম করেছে। আনোয়ার অনিশ্চিত। প্রতিকূল পরিস্থিতিতেও মোহনবাগানের বিধ্বংসী ত্রয়ীকে আটকাতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গলের ডিফেন্ডার। চুংনুঙ্গা বলেন, 'শেষ ম্যাচে আমরা ক্লিনশিট রাখতে পারিনি। আমরা আরও উন্নতি করার চেষ্টা করছি। ভুল শুধরে মাঠে নামতে চাই। ইস্টবেঙ্গল বড় ক্লাব। প্রত্যেক ম্যাচে অ্যাপ্রোচ আলাদা। আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবি না। আমরা ভাল ট্রেনিং করছি। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ক্লিনশিট রাখাই লক্ষ্য।' কলকাতায় ডার্বি খেলতে চেয়েছিলেন। কিন্তু খেলতে হবে গুয়াহাটিতে। একটা আফশোস অবশ্যই রয়েছে। জানিয়ে দিলেন, সমর্থকদের মিস করবেন। চুংনুঙ্গা বলেন, 'ভারতীয় ফুটবলে ডার্বি বড় ব্যাপার। ফ্যানদের মিস করব। ফুটবলাররা সমর্থকদের সামনে খেলতে পছন্দ করে। কিন্তু এবার সেটা সম্ভব নয়। আমরা সমর্থকদের মিস করব, তবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।' অস্কারের তত্ত্বাবধানে উন্নতি করছেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার। নুঙ্গা জানান, কোচ তাঁকে আরও ভাল ফুটবলার এবং ডিফেন্ডার করার জন্য সর্বদা পেছনে লেগে থাকেন। ভেন্যু বদলে কি ভাগ্য বদলাবে ইস্টবেঙ্গলের?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি