শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Javed Akhtar says he makes an appointment with his son farhan akhtar 5 days before seeing him

বিনোদন | ফারহানের সঙ্গে দেখা করার আগে তারিখ চাইতে হয় জাভেদ আখতারের! খ্যাতির বিড়ম্বনা না সম্পর্কে ফাটল?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জানুয়ারী ২০২৫ ০০ : ৩৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: জানুয়ারি ৫১ বছরে পা দিলেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার।  এবং এদিনই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর বাবা তথা বিখ্যাত গীতিকার ও গল্পকার জাভেদ আখতারের একটি বক্তব্য। যেখানে জাভেদকে বলতে শোনা যাচ্ছে বাবা হয়েও ফারহানের সঙ্গে দেখা করতে হলে চার-পাঁচদিন আগে থেকে তাঁদের তারিখ পাকা করতে হয়! 

 

সম্প্রতি, একটি অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় হাজির হয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই তিনি এক সাক্ষাৎকারে জানান, তিনি ও তাঁর দ্বিতীয় স্ত্রী শাবানা আজমি একসঙ্গে  থাকেন। তাঁর দুই সন্তান ফারহান আখতার এবং জোয়া আখতার আলাদা থাকে। এরপরেই খানিক মজার সুরে তিনি জানান, যখন ছোট ছিলেন তখন শুনেছিলেন বিলেত এবং মার্কিন মুলুকের অধিবাসীরা একটা সময়ের পর নিজেদের বাবা-মায়ের থেকে আলাদা থাকা শুরু করেন এবং সংসার পাতেন। যদি দেখাও করতে হয়, আগে থেকে তারিখ ঠিক করে আসেন তাঁরা। ব্যাপারটা জেনে যথেষ্ট অবাক হয়েছিলেন। কিন্তু এখন এসব বিষয় মোটামুটি চালু হয়ে গিয়েছে প্রায় সব জায়গায়। তাঁরা নিজেরাই সেই পথের পথিক। এবং এতে তাঁদের এতটুকুও অসুবিধা হয় না। 

 

জাভেদ আরও জানান, ফারহান নিজের কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকে। তাঁর নিজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তার উপর থাকেন আলাদা আলাদা বাড়িতে।  ফলে আগে থেকে মোলাকাতের তারিখ ঠিক করে নেওয়াটাই সঠিক পথ বলে মনে হয় তাঁর। পশুরাজ্যেও যে খানিক এই নিয়ম প্রচলিত সেকথাও জানিয়েছেন জাভেদ। ভালবাসা দিয়ে সন্তানদের পালন করে তারা যখন বড় হয়, স্বাধীনভাবে নিজের জীবন কাটানোর জন্য ছেড়ে দেয় তাদের মা-বাবা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া