সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ টালবাহানার পর গুয়াহাটিতে হচ্ছে আইএসএলের ফিরতি ডার্বি। কিন্তু শুধু ম্যাচটাই হবে প্রতিবেশী রাজ্যে। বাকি সবকিছুই কলকাতায়। দুই দলই প্রাক ম্যাচ প্রস্তুতি সারছে ঘরের মাঠে। শুক্রবার কলকাতায় প্র্যাকটিস করে গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে ইস্ট-মোহন। শেষ মুহূর্তে ম্যাচের ভেন্যু চূড়ান্ত হওয়ায় মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হবে বহু সমর্থক। ট্রেনের টিকিট নেই। বিমান ভাড়া দ্বিগুণ। তাই গুটিকয়েক স্থানীয় সমর্থকের সমানেই ডার্বি খেলতে হবে দুই প্রধানকে। যা একেবারেই ডার্বির আদর্শ পরিবেশ নয়। তবে এই নিয়ে ভাবতে রাজি নন অস্কার ব্রুজো। মেনে নিলেন শেষ মুহূর্তে ভেন্যু চূড়ান্ত হওয়ায় ট্রেনিংয়ের ক্ষেত্রে পরিকল্পনা কিছুটা বদলাতে হয়েছে। তবে কোনও অজুহাত দিতে চান না ইস্টবেঙ্গল কোচ। জানান, তাঁদের একমাত্র ফোকাস প্রস্তুতিতে। অস্কার বলেন, 'আমাদের ফোকাস শুধুমাত্র প্রস্তুতিতে। জানি গত কয়েকদিন ধরে অদ্ভূত পরিস্থিতি ছিল। ভেন্যু চূড়ান্ত না হওয়ায় ট্রেনিং পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হয়েছে। তবে সেটা কোনও সমস্যা নয়। আমাদের ক্লাব, ইনভেস্টরদের সঙ্গে একই মেরুতে থাকতে হত। আমরা শুধু টেকনিক্যাল দিকে নজর রেখেছি। ডার্বির জন্য মানসিকভাবে তৈরি।'
চোটে জর্জরিত দুই শিবির। সল ক্রেসপো নেই, চোট রয়েছে আনোয়ারের। ৪৮ ঘন্টা পর্যবেক্ষণের পর দেশের একনম্বর ডিফেন্ডারকে ডার্বিতে পাওয়া যাবে কিনা বোঝা যাবে। তবে অস্কার জানিয়ে দিলেন, আনোয়ারের প্রথম একাদশে থাকায় সম্ভাবনা ৩০ শতাংশ। তবে ২০ জনের দলে থাকবেন। সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্রেসপো। ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনা নেই। একেতে চোট-আঘাত, তারওপর গত দুই ম্যাচে খারাপ পারফরম্যান্স। খাতায় কলমে ফেভারিট মোহনবাগান। প্রাক্তন ফুটবলাররাও এগিয়ে রেখেছে হোসে মোলিনার দলকে। কিন্তু নিজেদের আন্ডারডগ ভাবতে নারাজ ব্রুজো। বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বলেন, 'এই ধরণের ম্যাচে কি আন্ডারডগ হয়? একেবারেই না। আমি জানি না এই প্রশ্ন করে আমাকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা। ম্যাচ ৫০-৫০। মোহনবাগানেরও সমস্যা আছে। ওরা কয়েকটা ম্যাচ শেষদিকে জিতেছে। ওদেরও আমাদের আটকাতে হবে। ওদেরও একই পরিস্থিতি। তবে আমাদের আরও বেশি প্রতিক্রিয়াশীল হতে হবে। কিছু জায়গায় কন্ট্রোল নিজেদের হাতে রাখতে হবে।'
রেফারিং নিয়ে ক্ষোভ রয়েছে লাল হলুদ শিবিরে। এই প্রসঙ্গে বেশ কয়েকবার মুখ খোলেন ইস্টবেঙ্গল কোচ এবং কর্তারা। ডার্বির আগেও এই বিষয়টি ভাবাচ্ছে লাল হলুদ শিবিরকে। অস্কার বলেন, 'আমি রেফারিদের সততায় বিশ্বাসী। এবার এই বিষয়ে আমাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না। হয়তো লম্বা দৌড়ে একটা ভারসাম্য থাকবে। তবে বর্তমানে কঠিন সিদ্ধান্ত ওদের পক্ষে যাচ্ছে। এটা আমাদের হাতে নেই। আশা করছি শনিবার আমাদের রেফারি নিয়ে কথা বলতে হবে না।' দাবি করা হয়, আগের দিন ইস্টবেঙ্গলের প্র্যাকটিস চলাকালীন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড সংলগ্ন পাঁচতারা হোটেল থেকে তাঁদের অনুশীলনের ভিডিও রেকর্ডিং করা হয়। সেই কারণেই প্র্যাকটিস সরিয়ে নিয়ে যাওয়া হয় রাজারহাটে।
শেষ দুই ম্যাচে পারফরম্যান্স খারাপ হলেও, তাতে দলের মানসিকতায় প্রভাব ফেলবে না বলেই দাবি করেন অস্কার। মুম্বই ম্যাচে দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ। তবে দাবি, ব্যক্তিগত ভুলের প্রভাব গোটা দলের মনোবলে পড়বে না। আইএসএলের প্রথম ডার্বিতে শহরে মাত্র কয়েক ঘন্টার অতিথি ছিলেন। ভোরে কলকাতায় পা রেখেই সেদিন সন্ধেয় ডার্বির ডাগআউটে বসেন। জানান, দলের কঠিন পরিস্থিতিতে সেদিন বেঞ্চে থাকা তাঁর নিজের সিদ্ধান্ত ছিল। ফুটবলারদের পাশে থাকতে চেয়েছিলেন। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। গত ম্যাচের ব্যর্থতা বাদ দিলে, ফুটবলাররা তাঁর স্টাইলের সঙ্গে নিজেদের রপ্ত করে নিচ্ছে। মাঝে কয়েকটা ম্যাচে দল ভাল খেলেছে। ব্রুজো জানান, এই ডার্বির যাবতীয় দায় তাঁর। তারকাদের উপস্থিতিতে এতদিন প্রথম একাদশে অনেকেই সুযোগ দিতে পারেননি। এবার তাঁদের কাছে অগ্নিপরীক্ষা। অস্কার চান, নিজেদের দক্ষতা দেখিয়ে তাঁকে ভুল প্রমাণ করুক সেই সমস্ত ফুটবলাররা। ডার্বি জিতে সমর্থকদের উপহার দিতে চান লাল হলুদের স্প্যানিশ কোচ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি