শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ঝামেলা বা বিতর্কের সঙ্গে কঙ্গনার নাম সমার্থক। হয় তাতে তিনি নিজেই জড়ান অথবা তৈরি করেন। ২০১৮ সালে কঙ্গনা রানাউত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র কাজ ছেড়ে দিলেন সোনু সুদ। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি। কঙ্গনার তরফে জানানো হয়েছিল মহিলা পরিচালকের সঙ্গে কাজ করতে চাননি সোনু। সোনু অবশ্য উড়িয়ে দিয়েছিলেন এই অভিযোগ। ছোট্ট করে জানিয়েছিলেন, এই ছবির বহু আগে মহিলা-পরিচালক ফারহা খানের পরিচালনায় ‘হ্যাপি নিউ ইয়ার’-এ তিনি কাজ করেছেন। ‘মণিকর্ণিকা' ছাড়ার বিষয়ে সোনুর মুখপাত্র জানিয়েছেন, ওঁর নতুন ছবির শিডিউল ও তারিখ আগেই টিম ‘মণিকর্ণিকা’কে জানিয়েছিলেন অভিনেতা। ছবির প্রযোজক কমল জৈন আবার বলেছেন, ‘‘সোনুর কাজ ছাড়ার বিষয়টা আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
সম্প্রতি, এক সাক্ষাৎকারে সোনু জানালেন কঙ্গনা ও তাঁর মধ্যে এখনও কোনও কথা হয় না। এবং তাই নিয়ে তাঁর বিন্দুমাত্র কোনও আফসোস নেই। তবে তিনি যে একসময় এই অভিনেত্রী ও তাঁর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সেকথাও জানাতে ভোলেননি সোনু। তাঁর কথায়, " কঙ্গনা মানুষ হিসাবে খারাপ নয় কিন্তু বোকা। যাই হোক, যার সঙ্গে আমার একবার বন্ধুত্ব হয় সেই ব্যক্তির সঙ্গে যদি ঝামেলাও হয়ে যায় তবু তার নাম প্রকাশ্যে বাজে কথা বলি না। আমার রুচিতে বাধে। মনখারাপটা নিজের মধ্যেই রাখি।”
যদিও ২০২০ সালে নাম না তুলে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে কটাক্ষ করেছিলেন সোনু সুদ । সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু বলিউডের শিল্পীদের মধ্যে একতা ও সংহতি প্রসঙ্গে কথা বলেন। তাঁর মতে একতা নিয়ে কথা বললেও আজকাল বলিউডের কয়েকজন বাস্তবে একতা বজায় রাখেন না। ইন্ডাস্ট্রির দিকে কয়েকজন অনবরত আঙুল তোলায় তিনি বেশ হতাশ বলে জানান। বোঝাই যাচ্ছে যে সোনু নাম না করে কঙ্গনাকেই কটাক্ষ করলেন। আসলে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরপরেই কঙ্গনা দাবি করেছিলেন ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষই মাদকাসক্ত। এই মন্তব্যের জন্য সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। এছাড়াও কৃষক আন্দোলনের বিরুদ্ধে নানা রকমের মন্তব্য করেছিলেন 'কুইন' ছবির এই অভিনেত্রী। অন্যদিকে সোনু বরাবরই আন্দোলনের পক্ষে সরব হয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি