মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tamil Nadu opener Narayan Jagadeesan smashed six fours in an over against Rajasthan's Aman Shekhawat

খেলা | এক ওভারে ছ'টি বাউন্ডারি, বিজয় হাজারে ট্রফিতে নজির তামিলনাড়ুর জগদীশনের

KM | ০৯ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: এক ওভারে ছ'টি বাউন্ডারি হাঁকালেন তামিলনাড়ুর ব্যাটসম্যান নারায়ণ জগদীশন। বিজয় হাজারে ট্রফির প্রি কোয়ার্টার ফাইনালে তামিলনাড়ু-রাজস্থান ম্যাচে এই ঘটনা ঘটল। তুষার রাহেজার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন জগদীশন।

প্রথম থেকেই আগ্রাসী ক্রিকেট খেলা শুরু করেন জগদীশন। রাজস্থানের বোলার আমন শেখাওয়াত পাঁচটি ওয়াইড বল করেন। শেখাওয়াতের ওভারেই ছ'টি বাউন্ডারি হাঁকান তামিলনাড়ুর ওপেনার। প্রথম চারটি হয় স্লিপের উপর দিয়ে। দ্বিতীয় চারটি পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পৌঁছয়। থার্ড ম্যান দিয়ে তৃতীয় বাউন্ডারি। চতুর্থ বাউন্ডারিটি স্কোয়ার কাটের মাধ্যমে ডিপ পয়েন্ট বাউন্ডারিতে পাঠিয়ে। ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে পঞ্চম বাউন্ডারি মারেন জগদীশন। ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ষষ্ঠ চারটি মারেন জগদীশন। 

জগদীশনের ছ'টি বাউন্ডারির ফলে সেই ওভারে তামিলনাড়ু করে ২৯ রান। রাজস্থানের ২৬৮ রান তাড়া করতে নেমে প্রথম ২ ওভারেই ৩৯ রান করে ফেলে তামিলনাড়ু। জগদীশন ৫২ বলে ৬৫ রান করেন। অন্যদিকে বিজয় শঙ্করও ৬৯ বলে ৪৯ রান করেন। কিন্তু দু'জনের মূল্যবান ইনিংস কাজে আসেনি। তামিলনাড়ু ভেঙে পড়ে ২৪৮ রানে। ১৯ রানে ম্যাচটি হেরে যায় তামিলনাড়ু।

 

শেখাওয়াত ৮.১ ওভার হাত ঘুরিয়ে ৬০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।  আগে ব্যাট করে রাজস্থান করেছিল ২৬৭ রান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া