শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জানুয়ারী ২০২৫ ২৩ : ২২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: মেয়ে রাহাকে যে অসম্ভব ভালবাসেন রণবীর কাপুর, এ কথা নতুন নয়। শুটিংয়ের সময় ছাড়া একরত্তিকে নিজের সঙ্গে নিয়ে টুকটাক ঘুরতে বেরিয়ে পড়েন 'অ্যানিম্যাল' অভিনেতা। বাড়িতে থাকলেও যে মেয়েকে চোখে হারান অভিনেতা, একথা জানিয়েছেন খোদ রণবীরের স্ত্রী তথা অভিনেত্রী আলিয়া ভাট। ফের মেয়েকে সস্নেহে জড়িয়ে ধরে বন্ধু তথা বিখ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে এলেন রণবীর। পাপারাজ্জির দল ক্যামেরা তাক করতেই গাড়িতে ঢুকে যান রণবীর। রাহার মুখ একপাশে ঘুরিয়ে থাকার ফলে আড়ালে থাকলেও ক্যামেরায় ধরা পড়েছে ‘অ্যানিম্যাল’ ছবির নায়কের নতুন লুক!
কিছুদিন আগেও রণবীরের নাকের নীচে শোভা পাচ্ছিল মিলিটারি-মার্কা তাগড়াই গোঁফ। দেখা গেল, সেই গোঁফ আর নেই, বদলে কাপুর-নন্দনের মুখে শোভা পাচ্ছে ফ্রেঞ্চ কাট দাড়ি। যে লুক দেখে দর্শকের মনে পড়ে যেতে পারে অভিনেতার 'তামাশা' ছবির লুক।
ক্ষুদে ক্ষুদে অক্ষরে নিজের মেয়ের নাম শরীরে খোদাইও করেছেন রণবীর কাপুর। জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের পোস্ট করা একটি ছবিতে প্রথমবার নজরে এসেছিল তারকার ঘাড়ের সামান্য উপরে কালো রঙের কালিতে তাঁর মেয়ে রাহার নামের ট্যাটু। গত বছর গোয়ায় অনুষ্ঠিত হওয়া ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন রণবীর কাপুর। সেখানে সাক্ষাৎকারে রণবীর জানান তিনি তাঁর মেয়ের জন্য প্রথম যে গানটা বাজিয়েছিলেন সেটা ছিল রাজ কাপুর অভিনীত ১৯৫৯ সালে মুক্তি পাওয়া ‘আনাড়ি’ ছবির গান ‘কিসি কী মুসকুরাহাটো পে হো নিসার’। তিনি বলেন, “এই গান আমার অন্যতম পছন্দের। ছোটবেলায় খুব শুনতাম। তাই রাহাকে ওই গানটিই প্রথম শুনিয়েছিলাম। আপনিও যদি গানটি শোনেন বুঝবেন কথাগুলো কী সুন্দর, সহজ, জীবন কীভাবে কাটানো উচিত সেটাই যেন গানের কথায় বলা আছে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি