শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Farah Khan gifts a piece of childhood with Kranti movie vinyl to brother Farhan Akhtar on his birthday

বিনোদন | ৫১য় পা দিয়েই তৃতীয়বার বাবা হওয়ার পথে ফারহান? ‘এক টুকরো ছোটবেলা’ নিয়ে হাজির ফারহা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জানুয়ারী ২০২৫ ২২ : ১১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: এ বছর ৯ জানুয়ারি ৫১ বছরে পা দিলেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার। আর ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দিদি উপহার দেবে না, এ কখনও হয় নাকি। ছোটবেলায় ফারহানের খুব প্রিয় ছবি ছিল 'ক্রান্তি'। স্কুলের ছুটিতে প্রায় প্রতিদিন সকালে উঠেই সেই ছবি ভিসিআর-এ চালিয়ে দেখতেন তিনি। একথা মনে ছিল ফারহানের তুতো দিদি তথা জনপ্রিয় বলি-পরিচালক, নৃত্য নির্দেশক ফারহা খানের। তাই তো ক্রান্তি ছবির একটি ভিনাইল রেকর্ড গিফট প্যাকে মুড়ে ফারহানকে তা উপহার দিলেন তিনি। আর এক টুকরো ছোটবেলাকে ছুঁতে পেরে স্বভাবতই  যারপরনাই খুশি ফারহান। সেই মুহূর্তের এক টুকরো ছবি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করতে ভোলেননি ‘ওম শান্তি ওম’-এর পরিচালক। 

 

অন্যদিকে, ফারহানের জন্মদিনেই শোনা গেল আরও একটি খবর। বলিপাড়ায় জল্পনা, বাবা-মা হতে চলেছেন ফারহান-শিবানি। ফারহান অবশ্য বাবা হবেন এই নিয়ে তৃতীয় বার। যদিও এই বিষয়ে নিয়ে এখনও পর্যন্ত ফারহান অথবা শিবানীর মধ্যে কেউ।  

 

প্রসঙ্গত, ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফারহান আখতার এবং শিবানী দন্ডেকার। ৪৮ বছর বয়সে নতুন করে সংসার পেতেছিলেন ফারহান। ফারহানের স্ত্রী পেশায় গায়িকা তথা মডেল শিবানী দন্ডেকার। তিন বছর সম্পর্কে থাকার পর ফারহানের ফার্মহাউসে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়দের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’। জাভেদ আখতারের খামারবাড়িতে আয়োজিত হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। আনুষ্ঠানিক বিয়ের পরে ঘটা করে আইনি বিয়েও করেছেন গায়িকা এবং অভিনেতা-পরিচালক।  এর আগে ২০০০ সালে ফারহান বিয়ে করেছিলেন কেশসজ্জা শিল্পী অধুনা ভবানীকে। তাঁদের দুই কন্যা শাক্য ও আকিরা।

 

বর্তমানে ফারহান আখতার 'লেহে ১২০ বাহাদুর'-এর শুটিংয়ে ব্যস্ত। এরপর বহুল প্রতীক্ষিত প্রোজেক্ট ‘ডন ৩’-এর পরিচালনা শুরু করবেন তিনি। ছবিতে প্রধান ভূমিকায় রণবীর সিংকে দেখা যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া