মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজকেই চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া হিসেবে নেওয়া হবে। সবার নজর থাকবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার দিকে। সিরিজের আগে ভারত অধিনায়ককে সতর্কবাণী সঞ্জয় বাঙ্গারের। টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ মনে করেন, ইংল্যান্ড সিরিজে রোহিতের একটু রক্ষণাত্মক মনোভাব নিয়ে নামা উচিত। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পর পুরোনো টাচ ফিরে পেতে মরিয়া থাকবেন ভারত অধিনায়ক। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরোনো রোহিতকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকবে ভক্তরাও। বাঙ্গার বলেন, 'এই ফরম্যাটে রোহিত প্রচুর সাফল্য পেয়েছে। তাই ওর রানের খিদে থাকবে। অফফর্ম পেছনে ফেলে রানে ফিরতে মরিয়া থাকবে। প্রথম ১০ ওভার ও কীভাবে খেলবে সেটা দেখার অপেক্ষায়। কারণ ও একটু অন্যভাবে খেলতে চায়।'
নিজের ব্যাটিং স্টাইল বদলে ফেলেছেন রোহিত। গত বছর থেকে সাদা বলের ক্রিকেটে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে দেখা যাচ্ছে তাঁকে। এমনকী একদিনের বিশ্বকাপেও শুরুতে ঝড়ের গতিতে রান তুলতেন। যার ফলে নিজে বড় রান না পেলেও, দলের স্বার্থকেই গুরুত্ব দেন। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ মনে করেন, ফর্মে না থাকার দরুন হয়তো এবার শুরুটা একটু সতর্কতার সঙ্গে করবেন রোহিত। আগ্রাসী হওয়ার পাশাপাশি লক্ষ্য থাকবে বেশিক্ষণ টিকে থাকা। বাঙ্গার বলেন, 'একই টেম্পোতে খেলবে, না আগের টেম্পোতে ফিরে যাবে, যা ওকে প্রচুর রান দিয়েছে, সেটা দেখার অপেক্ষায়। তবে যাই হোক না কেন, ওকে রান করতেই হবে। সেই কারণেই প্রথম ১০ ওভারে অন্য রোহিত শর্মাকে দেখা যেতে পারে।' ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ মনে করেন, রোহিতের সঙ্গে ওপেন করা উচিত শুভমন গিলের। যশস্বী জয়েসওয়ালকে ব্যাকআপ ওপেনার হিসেবে দেখতে চান বাঙ্গার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি