শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সবাইকে চমকে দিয়ে 'বাংলা সেরা'র লড়াইয়ে এগিয়ে এল কে! এ কী হাল হল 'কথা-ফুলকি'র? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জানুয়ারী ২০২৫ ১৯ : ৪১Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বছরের শুরুতেই দারুণ ফল করছে স্টার জলসার 'গীতা এলএলবি'। 'গীতা'র বুদ্ধিতেই বাজিমাত ধারাবাহিক থেকে টিআরপি তালিকা। চলতি সপ্তাহে ৭.৯ নম্বর পেয়ে 'বাংলা সেরা'র খেতাব জিতল এই ধারাবাহিক। একের পর এক গোল দিয়ে সবাইকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে 'পরিণীতা'। শুরুর দিন থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা ক্রমে বাড়ছে। চলতি সপ্তাহে 'পারুল-রায়ান'-এর প্রাপ্তি ৭.৮। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার 'ফুলকি'। ৭.৭ নম্বরে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। 

 

 

এদিকে, গল্পে একের পর এক ট্যুইস্ট আসলেও পিছিয়ে পড়েছে 'কথা'। চলতি সপ্তাহে ৭.৩ নম্বরে চতুর্থ স্থানে রয়েছে 'কথা-এভি'র গল্প। ধারাবাহিকের নতুন মোড়ে ভাগ্য ফেরে কিনা এখন সেটাই দেখার। ৭.২ নম্বরে পঞ্চমে রয়েছে 'জগদ্ধাত্রী'। এখন 'দূর্গা'কে নিয়ে এগোচ্ছে গল্প। তবে ধারাবাহিকে নতুন নায়ক আসার খবর শোনা যাচ্ছে টলিপাড়ায়। উঠে আসছে একের পর এক নাম। তবে অঙ্কিতার বিপরীতে কাকে দেখা যাবে তা এখনও চূড়ান্ত জানা যায়নি। 

 

 

নম্বর কমেছে স্টার জলসার 'উড়ান'-এর ও। ৬.৯ নম্বরে এই সপ্তাহে ষষ্ঠ স্থানে এই ধারাবাহিক। সপ্তমে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক 'রাঙামতি তিরন্দাজ' ও 'কোন গোপনে মন ভেসেছে'। যৌথভাবে তাদের প্রাপ্ত নম্বর ৬.৭। অষ্টমে ৬.৩ নম্বরে রয়েছে 'গৃহপ্রবেশ'। অন্যদিকে নবম স্থানে 'শুভ বিবাহ'। প্রাপ্ত নম্বর ৫.৮। দশমেও পরপর দুই ধারাবাহিক। যৌথভাবে 'মিত্তির বাড়ি' ও 'তেতুঁলপাতা'র প্রাপ্ত নম্বর ৫.৬। 

 

 

প্রসঙ্গত, এই সপ্তাহে চমক দিয়ে এগিয়ে এসেছে 'পরিণীতা'। 'বাংলা সেরা'র দৌড়ে জোর লড়াইয়ের সম্ভবনা। এদিক নম্বর কমে পিছিয়ে পড়েছে স্টার জলসা ও জি বাংলার বেশকিছু ধারাবাহিক। কেউ কেউ একেবারে ছিটকে গিয়েছে টিআরপি তালিকা থেকে। আসছে নতুন ধারাবাহিকও। গল্পের নতুন মোড়ে কি হবে রদবদল? সেটাই এখন দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া