মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৯ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে জোর চর্চা চলছে। জাতীয় দলের জার্সিতে কবে দেখা যাবে মহম্মদ সামিকে, তা নিয়ে জল্পনা প্রচুর। অনেকেই মনে করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে দলে দেখা যেতে পারে সামিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও এই বঙ্গপেসারকে দেখা যেতে পারে।
এই আবহে বিজয় হাজারে ট্রফিতে সামি আগুন জ্বালালেন। হরিয়ানার বিরুদ্ধে নক আউট পর্বের ম্যাচে সামি ১০ ওভার হাত ঘুরিয়ে তিন-তিনটি উইকেট নিলেন।
ষষ্ঠ ওভারে সামি প্রথম উইকেটটি নেন। হরিয়ানার ওপেনার হিমাংশু রানাকে আউট করেন। সামির বলে রানা ধরা পড়েন উইকেট কিপার অভিষেক পোড়েলের হাতে। প্রথম স্পেলে সামি একটু রান দিয়ে ফেলেন। কিন্তু শেষের ওভারগুলোয় সামি দারুণ ভাবে ফিরে আসেন। ৪২-তম ওভারে দীনেশ বানাকে আউট করার পরে আনশুল কম্বোজকে ফেরান।
২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পরে সামিকে দেশের জার্সিতে আর খেলতে দেখা যায়নি। অস্ট্রেলিয়া সিরিজে শেষের দিকে তিনি খেলবেন, এমন খবরও ছড়িয়েছিল সামিকে নিয়ে। কিন্তু বঙ্গ পেসারের অস্ট্রেলিয়ার বিমানে ওঠা আর হয়নি।
From delivering wickets to delivering boundaries! jaw-dropping knock.#Shami #MdShami #MdShami11 pic.twitter.com/NgbZcsBXgF
— ???????????????????????????????? ???????????????????? (@MdShami11) January 8, 2025
রঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন ঘটে সামির। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৯টি ম্যাচে ১১টি উইকেট নেন বঙ্গপেসার। গোড়ালি ফুলে থাকায় বিজয় হাজারে ট্রফির গোড়ার দিকের ম্যাচে নামতে পারেননি সামি। তবে চোট সারিয়ে ফিরে এসে বিহার ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে আট ওভার বল করেন। বিজয় হাজারে ট্রফির নক আউটে সামির পারফরম্যান্সের উপর ভিত্তি করে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন। সব ঠিকঠাক থাকলে ইংল্যান্ড সিরিজে দেখা যেতে পারে সামিকে। ইংরেজদের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স তুলে ধরলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সামির খেলার সম্ভাবনা বাড়বে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি