শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৬Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: 'ও অভাগী'র সাফল্যের পর নতুন ছবির পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী। স্বভূমি এন্টারটেনমেন্ট ও ডঃ প্রবীর ভৌমিকের আগামী নিবেদন, সিনেবাপ এন্টারটেনমেন্টের-সহ প্রযোজিত ছবি 'খাঁচা'। ভরপুর রহস্য, অ্যাকশনে মোরা এই ছবি দিতে চলেছে সামাজিক বার্তাও। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল। এবার এল ছবির প্রথম ঝলক।
'খাঁচা'য় অভিনয়ে রয়েছেন সমাজ মাধ্যমে পরিচিতি মৃণ্ময়, রজতাভ দত্ত, মীর, প্রত্যুষা পাল, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, সোনালি চৌধুরী, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অরুণাভ দত্ত ও নবাগতা পূজা চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনায় মৌসুমী চট্টোপাধ্যায়। কন্ঠে সিদ্ধার্থ রায় (সিধু) ও দুর্নিবার সাহা। উত্তরবঙ্গে এবং বাঁকুড়ার বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে বলে খবর।
গল্পে দরিদ্র গ্রাম টিয়াবন দেখতে আপাত দৃষ্টিতে শান্ত। পুলিশের খাতাতেও কোনও ব্যাপারেই খুব একটা অভিযোগ জমা পড়ে না। তবে গভীরভাবে কান পাতলে বোঝা যায়, শান্ত জায়গা মোটেও শান্তিতে নেই। এক বিরাট ষড়যন্ত্র চলছে গোটা এলাকা জুড়ে। গত ৩০ বছর ধরে লেবার ট্রান্সপোর্টের ব্যবসার নামে এক বিরাট নারী পাচার চক্র চালায় বিশ্বম্ভর বিশ্বাস এবং তার প্রথম স্ত্রী মীনাক্ষী দেবী।
ওই গ্রামেরই ছেলে কমলেশ। ছোটবেলায় তার দিদি পাচারচক্রের হাতে পড়ে। দিদিকে সে আজও খুঁজে পায়নি। তার লড়াই চলছে অপরাধীদের বিরুদ্ধে। সে কী পারবে সত্যিটা খুঁজে বের করতে? অপরাধীদের মুখোশ খুলে যোগ্য শাস্তি দিতে পারবে কি সে? এই উত্তর দেবে 'খাঁচা'।
ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "গল্প বলার ক্ষেত্রে আমি কখনও কোনও নির্দিষ্ট সীমায় আবদ্ধ থাকতে চাইনি। সিনেমা মানেই বিনোদন, তাই আমি সবসময় দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করি।"
অভিনেতা, সহ প্রযোজক মৃন্ময়ের কথায়, "অনেকেরই মনে হতে পারে, পপুলার ইউটিউবার মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় কীভাবে প্রত্যাবর্তন হল? আসলে হিরো হওয়ার ইচ্ছা আমার বহু বছরের। ২০১২ থেকে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি, প্রথমে রিয়্যালিটি শো, তারপর ইউটিউব। কিন্তু তারও আগে থেকে আমার স্বপ্ন হিরো হওয়ার। কিন্তু মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় হিরো হওয়া মুখের কথা নয়। তার জন্য - সঠিক প্রিপারেশন, সঠিক মানুষদের সান্নিধ্যে আসা, আর সঠিক সময়টা খুব দরকার।"
প্রযোজক ড: প্রবীর ভৌমিকের কথায়, "গ্রামবাংলার সাধারণ মানুষ এখনও পছন্দ করেন বাণিজ্যিক ফিচার ফিল্ম দেখতে। আজকের নতুন মুখরাই আগামী দিনের বড় তারকা। তারা নতুন সুযোগের সন্ধান করছে। আমি তাদের সম্ভাবনা পছন্দ করি এবং শ্রদ্ধা করি। তাই চেষ্টা করি, আমার ছবিতে নতুনদের সুযোগ দিতে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি