মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | যার নামে সিরিজ, সেই আমন্ত্রিত নয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় ক্লার্ক

Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ১৭ : ৫২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় মাইকেল ক্লার্ক। সিডনিতে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত থাকা সত্ত্বেও তাঁকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত জানানো হয়নি। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সুনীল গাভাসকর। তাঁকে পূর্ণ সমর্থন করলেন মাইকেল ক্লার্ক। যার নামে ট্রফি, তাঁকেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হয়নি! এই প্রসঙ্গে ক্লার্ক বলেন, 'আমার মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার এটা ভুল হয়েছে। আমি জানি সিরিজ শুরুর আগেই এই সিদ্ধান্ত হয়েছিল। ভারত জিতলে সুনীল গাভাসকর‌ ট্রফি তুলে দেবে। অস্ট্রেলিয়া জিতলে অ্যালান বর্ডার। তাই এটা ওদের জন্য চমক ছিল না। তবে আমার কাছে এর কোনও মানে নেই। দু'জনেই উপস্থিত ছিল। যেই জিতুক না কেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দু'জনেরই থাকা উচিত ছিল। দু'জনেরই মঞ্চে থেকে একসঙ্গে ট্রফি তুলে দেওয়া উচিত ছিল।' 

বিরাট কোহলির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন নেতা। তারকা ক্রিকেটারের ফর্ম নিয়ে চর্চা চলছে। আট ইনিংসে স্ট্যাম্পের বাইরের বল মেরে একইভাবে আউট হন। পুরোনো টাচ পুরোপুরি হারিয়ে ফেলেছেন। একের পর এক সমালোচনার তীর ধেয়ে আসছে। তারই মধ্যে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে পাশে পেলেন ভারতের তারকা ক্রিকেটার। অনেকেই মনে করছেন কোহলির অবসর নেওয়া উচিত। কিন্তু একেবারেই সেটা চান না মাইকেল ক্লার্ক। তাঁর দাবি, এখন যদি টেস্ট থেকে বিরাট কোহলি অবসর ঘোষণা করে, সবচেয়ে সমস্যায় পড়বে ভারতীয় দল। পাশাপাশি তিনি বলেন, রোহিতের জায়গায় যদি কোহলি অধিনায়ক থাকত, খারাপ ফর্ম থাকা সত্ত্বেও টিম ম্যানেজমেন্টের সঙ্গে লড়াই করে দলে নিজের জায়গা ধরে রাখত। একটি পডকাস্টে ভারতীয় তারকার বর্তমান ফর্ম এবং দলে তাঁর গুরুত্ব নিয়ে আলোচনায় সামিল হন ক্লার্ক। সেখানেই এমন মন্তব্য করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। 

প্রাক্তন অজি অধিনায়ক মেনে নেন, বর্তমানে নিজের ফর্মের ধারেকাছে নেই বিরাট। বর্ডার-গাভাসকর‌ ট্রফিতে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। তবে তাঁর প্রতিভা এবং দলের ওপর প্রভাবের আলাদা উল্লেখ করেন। ক্লার্ক বলেন, 'এটা বিরাট কোহলি। এই ছেলেটা কাল দ্বিশতরান করার ক্ষমতা রাখে। ও এতটাই ভাল প্লেয়ার। ওর যতদিন ইচ্ছে খেলা চালিয়ে যাওয়া উচিত। ও এখন যদি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়, কারোর যদি সবচেয়ে ক্ষতি হয়, সেটা ভারতীয় দলের হবে।' পারথে শতরানের পর বাকি টেস্টে ব্যর্থ। পাঁচ টেস্টে মাত্র ১৯০ রান। তাসত্ত্বেও ভারতের তারকা ক্রিকেটারের পাশে দাঁড়াচ্ছেন অস্ট্রেলিয়ার এককালীন তারকা। ক্লার্ক বলেন, 'আমি যদি অধিনায়ক হতাম, এবং বিরাট কোহলি আমার দলে থাকত, আমি ওকে দলে রাখার জন্য লড়াই করতাম। জানি ফর্মে নেই, রান পাচ্ছে না, কিন্তু তাও দলে রাখতাম।' 

অস্ট্রেলিয়ায় আট ইনিংসে স্ট্যাম্পের বাইরের বল মেরে আউট হয়েছেন কোহলি। ফ্যানদের সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তারকা ক্রিকেটারকে। অনেকেই শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা টানছেন। মনে করানো হচ্ছে, সিডনিতে দ্বিশতরানের ইনিংসে কীভাবে কভার ড্রাইভ মারা এড়িয়ে যান মাস্টার ব্লাস্টার। এই বিষয়ে দুই তারকার মধ্যে পার্থক্য খুঁজে বের করলেন ক্লার্ক। বলেন, 'শচীন বিরাটের থেকে আলাদা। অনেকেই এবার শচীনের একটা ইনিংসের উদাহরণ দিচ্ছে। কভার ড্রাইভ মারতে গিয়ে বেশ কয়েকবার আউট হয় শচীন। তারপর সেই শট এড়িয়ে এসসিজিতে ২০০ রান করে। কিন্তু ওর সঙ্গে বিরাটের তুলনা করা যাবে না। ওরা ভিন্ন ধরণের প্লেয়ার।' ভারতীয় তারকার প্রতি অগাদ বিশ্বাস ক্লার্কের। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করেন, ফর্মে না থাকলেও কোহলির উপস্থিতি মাঠে বিরাট প্রভাব ফেলে। তাই যতদিন সম্ভব, খেলা চালিয়ে যাওয়া উচিত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া