মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ১৭ : ০৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: খারাপ অধিয়ায়কত্ব এবং অফ ফর্মের জন্য সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা। অনেকেই মনে করছেন, শেষ টেস্ট খেলে ফেলেছেন ভারত অধিনায়ক। যদিও রোহিত জানান, এখনই অবসরের কোনও পরিকল্পনা নেই। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকেই তাঁর খারাপ সময় শুরু। ০-৩ এ সিরিজ হার। পাশাপাশি ব্যাট হাতে ব্যর্থতা তাঁর আত্মবিশ্বাসে ধাক্কা খায়। নেতৃত্বে প্রভাব পড়ে। সেটাই অব্যাহত থাকে অস্ট্রেলিয়ায়। তিন টেস্টে মাত্র ৩১ রান করেন রোহিত। গড় ৬.২০। লজ্জার রেকর্ড তৈরি হয় ক্যাঙ্গারুদের দেশে। ১-৩ এ সিরিজ হারের ফলে শেষ হয়ে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নও।
ভারতের পরের টেস্ট সিরিজও যথেষ্ট কঠিন। জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আগের দিনই বোর্ডের এক সূত্র জানান, ইংল্যান্ড সফরের জন্য বিবেচনা করা হতে পারে রোহিত, বিরাটের নাম। কিন্তু ইংল্যান্ড সিরিজের দলে রোহিতকে দেখছেন না অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্যাটার মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন রোহিত। গিলক্রিস্ট বলেন, 'আমার মনে হয় না রোহিত ইংল্যান্ডে যাবে। আমার মনে হয়েছিল, ও হয়তো বলবে দেশে ফিরে সিদ্ধন্ত নেব। বাড়ি ফিরেই দু'মাসের শিশুর সঙ্গে ওর সাক্ষাৎ হবে, এবং ওকে ন্যাপি পাল্টাতে হবে। আমার মনে হয় না ইংল্যান্ড সফরে যাওয়ার খুব একটা আগ্রহ থাকবে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি আন্তর্জাতিক ক্রিকেটে ওর শেষ টুর্নামেন্ট হবে। তারপরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবে।' ক্রিকেট পণ্ডিতরা বিভিন্ন মতামত পোষণ করলেও, এখনই ক্রিকেটকে বিদায় জানানোর বোধহয় কোনও পরিকল্পনা নেই হিটম্যানের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি