মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৯ জানুয়ারী ২০২৫ ১৭ : ০৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ১২ জানুয়ারির মধ্যে জানিয়ে দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল। ভারতীয় নির্বাচকরা সম্ভবত ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল একসঙ্গেই ঘোষণা করে দেবে।
ইংল্যান্ড সিরিজ তো বটেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও একাধিক চমক থাকতে পারে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা নাও হতে পারে টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব ও উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের। কারণ ঋষভ পন্থ ও লোকেশ রাহুল উইকেটকিপার হিসেবে এগিয়ে থাকছেন। তবে রাহুলের দলে থাকা নিয়ে অনিশ্চয়তা থাকছে। বুমরার সুস্থতাও একটা বড় প্রশ্ন। ইংল্যান্ড সিরিজে তিনি খেলছেন না। এখন দেখার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি থাকেন কিনা।
তবে ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেতে পারেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। আর প্রশ্ন থাকছে রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সামির অন্তর্ভুক্তি নিয়ে। সামির সুস্থতার উপরই সবকিছু নির্ভর করছে। ঘরোয়া ক্রিকেটে সুস্থতার প্রমাণ দিলেই তিনি ইংল্যান্ড সিরিজে দলে ঢুকে যাবেন।
সবচেয়ে বড় কথা চ্যাম্পিয়ন্স ট্রফিই সম্ভবত হতে চলেছে দুই ভারতীয় তারকা রোহিত ও বিরাটের শেষ আইসিসি টুর্নামেন্ট। রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক হিসেবেই থাকবেন। তিনে নামবেন বিরাট।
২২ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে ইংল্যান্ড সিরিজ। আর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আকাশ চোপড়া যে সম্ভাব্য দল বেছে নিয়েছেন তাতে রয়েছেন: রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, অর্শদীপ সিং।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি