শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জানুয়ারী ২০২৫ ১৬ : ৩৫Soma Majumder
নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী রুক্মিণী মৈত্রর কেরিয়ার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। দীর্ঘ মডেলিংয়ের অভিজ্ঞতা নিয়ে ২০১৭ সালে টলিউডে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী। প্রথম বছরেই পর পর দুটি ছবি 'চ্যাম্প' ও 'ককপিট'-এ দেবের সঙ্গে জুটি বেঁধে দর্শকের নজর কেড়েছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে প্রশংসা কুড়িয়েছেন রুক্মিণী।
শীঘ্রই আসছে রুক্মিণীর পরবর্তী ছবি 'বিনোদিনী'। বুধবার মুক্তি পেয়েছে সেই বহু প্রতীক্ষিত ছবির প্রথম গান 'কানহা'। শ্রেয়া ঘোষালের গানের পাশাপাশি রুক্মিণীর নাচ ও অভিনয় দেখে মুগ্ধ দর্শকেরা।
'বুমেরাং' হোক বা 'টেক্কা' বা 'বিনোদিনী', বারবার নিজেকে ভেঙে নতুন করে সামনে আনছেন রুক্মিণী৷ বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। ঝুঁকি নিয়ে নতুন কিছু চেষ্টা করে চলেছেন। যা প্রশংসনীয় বলে মনে করেন দেবও। অভিনেত্রীর কথায়, "দেব আমায় সব সময় বলেন আমি ১৭ বছর পর যা করছি, তুমি ৭ বছরেই তা করে দিলে।" আসলে এই ছবির শুটিং যখন শুরু হয় তখন টলিপাড়ায় রুক্মিণীর মাত্র দু বছর হয়েছে। পরিচালক রামকমল প্রথম থেকেই নায়িকাকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, যদিও প্রযোজকরা বিশ্বাস করতে পারেননি। পরে অবশ্য দেব এবং প্রমদ ফিল্মস এগিয়ে আসেন বলে জানিয়েছেন রুক্মিণী।
আসলে দেব নিজেকে ভেঙে অন্যধারার ছবি করতে কেরিয়ারে কিছুটা সময় নিলেও রুক্মিণী একেবারেই তা করেননি, তাই 'বিশেষ বন্ধু'র প্রশংসা করতে কখনও পিছপা হননি দেব নিজেও।
রুক্মিণী জানিয়েছেন, পায়ের অস্ত্রপচারের পর সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই এই বিশেষ গানের নাচ শেখা শুরু করেন তিনি। অনেকেই ভয় পেলেও অভিনেত্রী থামেননি৷ গানের শুটিংয়ের ক্ষেত্রেও নানান বাধা এসেছে, এসব কিছুর পর অবশেষে গানটি মুক্তি পাওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা। ৫ মিনিটেরও বেশি বড় হওয়ায় প্রথমে গানটি ছোট করার ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। মুক্তির পর থেকেই ট্রেন্ডিংয়ে এই গান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি