শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৮ জানুয়ারী ২০২৫ ০৪ : ৫২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বুধবার রাতেই বলিপাড়ায় এল দুঃসংবাদ। ৭৩ বছর বয়সে প্রয়াত প্রীতিশ নন্দী। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মুম্বইয়ে নিজের বাসভবনেই প্রয়াত হয়েছেন বিখ্যাত সাংবাদিক তথা লেখক প্রীতিশ। পেশায় সাংবাদিক হলেও আরও নানা ক্ষেত্রে বিখ্যাত ছিলেন প্রীতীশ। লেখক, চিত্রকর, রাজনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা-সমস্ত ভূমিকাতেই তাঁকে দেখা গিয়েছে। পশু অধিকার রক্ষা করতে স্বেচ্ছাসেবী সংস্থাও গড়ে তোলেন তিনি। সাংবাদিক হিসাবে কেরিয়ারের মধ্যেই একাধিক বই লিখেছেন তিনি। ইংরাজি কবিতার অন্তত ৪০টি বই প্রকাশ করেছেন। বাংলা, উর্দু, পাঞ্জাবি কবিতা অনুবাদ করেছেন ইংরেজিতে। ১৯৯৩ সালে তিনি নিজের মিডিয়া সংস্থা 'প্রীতিশ নন্দী কমিউনিকেশনস'-এর প্রতিষ্ঠা করেন ৷ তাঁর এই কোম্পানি বহু চলচ্চিত্র, টিভি শো-সহ নানাবিধ কনটেন্টের প্রযোজনা করেছে।
প্রিয় বন্ধুর মৃত্যুসংবাদ প্রকাশ করেন অনুপম খের। প্রীতিশকে 'ইয়ারোঁ কা ইয়ার' বলে সম্বোধন করে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন অনুপম। জানিয়েছেন, দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ বিখ্যাত এই বর্ষীয়ান অভিনেতা। লিখলেন, "আমার সবচেয়ে প্রিয় এবং নিকটতম বন্ধুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত! আশ্চর্য এক কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং একজন সাহসী এবং অনন্য সাংবাদিক! মুম্বইয়ে আমার কেরিয়ারের প্রথম দিনগুলোয় তিনি আমার পাশে থেকেছেন এবং শক্তি দিয়েছিলেন। "
অতীতে আরও একটু ডুব দিয়ে অনুপম লিখে গিয়েছেন আরও- " আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। আমার দেখা সবচেয়ে নির্ভীক মানুষদের মধ্যে তিনিও ছিলেন অন্যতম। সবসময় লার্জার দ্যান লাইফ। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আজকাল আমাদের তেমন দেখা হত না। কিন্তু একটা সময় ছিল যখন আমরা অবিচ্ছেদ্য ছিলাম…. আমি তোমাকে এবং আমাদের একসঙ্গে কাটানো সময়গুলো বড্ড মিস করব, বন্ধু। ভাল থেকো।"
প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ হয়েছিলেন প্রীতিশ। সাহিত্যের অসামান্য অবদানের জন্য ১৯৭৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি