সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৮ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: তিনি না থাকলে ভারতীয় ক্রিকেট আজ দেখত না রোহিত শর্মাকে। শার্দূল ঠাকুরেরও হয়তো দেখা পেত না এদেশের ক্রিকেট।
এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকেও তিনি সরবরাহ করছেন ভবিষ্যতের ক্রিকেটার। তিনি দীনেশ লাড। রোহিত শর্মার ছোটবেলার কোচ। দীনেশ লাডের কাছে প্রশিক্ষণ নিয়ে দারুণ উপকৃত জ্যাসন রোলেস দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলে ডাক পেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়ারা। সব ঠিকঠাক থাকলে জ্যাসন রোলেসকে প্রথম একাদশে খেলতে দেখা যাবে।
এর আগে মাখায়া এনতিনির ছেলে দীনেশ লাডের কাছে প্রশিক্ষণ নিয়ে উপকৃত হয়েছিলেন। এবার জ্যাসন। গত বছর পঁচিশ দিনের জন্য হিটম্যানের ছেলেবেলার কোচের কাছে প্রশিক্ষণ নিতে মুম্বইয়ে আসেন জ্যাসন। তাঁর খেলায় কিছু পরিবর্তন আনেন দীনেশ। আর ওই পঁচিশ দিনের কোচিংয়ে জ্যাসন দারুণ উপকার পেয়েছেন। তাঁর ব্যাটিং ও বোলিংয়ের দারুণ উন্নতি হয়।
জাতীয় দলে সুযোগ পাওয়ার পরে জ্যাসন রোলেসের বাবা রবিন আলাদা করে ভিডিও বার্তায় ধন্যবাজ জ্ঞাপন করেছেন দীনেশকে। তিনি বলেছেন, ''আপনার কাছে তিন সপ্তাহের প্র্যাকটিসের পরে জ্যাসনের ক্রিকেটটাই বদলে গিয়েছে। আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব থেকে বড় ব্যাপার হল, ক্রিকেট শেখানোর জন্য আপনি একটি পয়সাও নেন না।''
জ্যাসন রোলেস তাঁর গুরুকে ধন্যবাদ জানিয়ে বলছেন, ''দীনেশ স্যর আপনার কাছে যাওয়ার পরে আমার ক্রিকেটটাই বদলে গিয়েছে।''
যাঁর জন্য জ্যাসন রোলেস অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে ডাক পেলেন, যাঁকে নিয়ে এত কথা, সেই দীনেশ লাড বলছেন, ''দেশ বিদেশ থেকে আমার কাছে খেলা শিখতে আসে অনেকে। আমি তাদের ক্রিকেট শেখাই। আমার কাছ থেকে শিখে তারা যদি জীবনে ভাল জায়গায় পৌঁছয় তাহলে আমার খুব ভাল লাগবে।''
নিজের জীবনটাই দীনেশ লাড সঁপে দিয়েছেন ক্রিকেটকে। তাঁর হাতে তৈরি শিক্ষার্থী ক্রিকেটের সাধক হোক, এমনটাই দেখতে চান দ্রোণাচার্য কোচ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি