মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সন্তোষ জয়ীদের সংবর্ধনা ভবানীপুর ক্লাবের, দেওয়া হল তিন লক্ষ টাকার আর্থিক পুরস্কার

Sampurna Chakraborty | ০৮ জানুয়ারী ২০২৫ ০২ : ৩০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বুধবার দুপুরে সন্তোষ ট্রফি জয়ী দলের ফুটবলারদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিকেলে বাংলা দলকে সংবর্ধনা দিল ভবানীপুর ক্লাব। আর্থিক পুরস্কার হিসেবে তিন লক্ষ টাকা এবং হাতঘড়ি দেওয়া হয় দলের প্রত্যেক সদস্যকে। জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হল বাংলার সন্তোষ জয়। তবে সন্তোষের নায়ক রবি হাঁসদা এবং ইসরাফিল দেওয়ান উপস্থিত ছিলেন না। মহমেডানের প্র্যাকটিস চলায় দুই তারকা সংবর্ধনা অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি। সন্তোষ জয়ী দলের বাকি সদস্যরা উপস্থিত ছিলেন। বুধ বিকেলে ভবানীপুর ক্লাবে চাঁদের হাট। সঞ্জয় সেন সহ বাংলা দল ছাড়াও হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ভবানীপুর ক্লাবের কর্ণধার টুটু বসু, কর্তা সৃঞ্জয় বসু, মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, দুই সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, মহমেডান সচিব ইশতিয়াক আহমেদ, কার্যনির্বাহী সভাপতি কামারউদ্দিন। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, শিশির ঘোষ, কম্পটন দত্ত, অতনু ভট্টাচার্য, দেবজিৎ ঘোষ, শিল্টন পাল প্রমুখ।

এদিনও সাফল্যের যাবতীয় কৃতিত্ব ফুটবলারদের দেন বাংলার সন্তোষ জয়ী কোচ। সঞ্জয় সেন বলেন, 'আমি আমার কাজ সৎভাবে করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, সৎভাবে কিছু করা গেলে সাফল্য পাওয়া যায়। এইসব ছেলেদের কেউ চিনত না। কিন্তু অচেনা ছেলেদের প্রতিভা আছে, সাফল্যের খিদে আছে। আমি সেটা জাগানোর চেষ্টা করেছি। এর আগে ১১টা ম্যাচ কোনও বাংলা দল খেলেছে কিনা জানা নেই। তারমধ্যে আমরা ৯টা ম্যাচ জিতেছি। কঠিন ছিল। কিন্তু করা সম্ভব হয়েছে। সবার প্রচেষ্টায় আড়াই মাস ধরে প্র্যাকটিস হয়েছে। দশমীর দিনও অনুশীলন ছিল। আমরা ভাল খেলে জিতেছি। কেরল ভাল দল। কিন্তু ছেলেরা কথা শুনেছে। সম্পূর্ণ কৃতিত্ব ওদের। তবে একাধিক সংবর্ধনায় যাতে মাথা না ঘুরে যায় সেদিকে নজর রাখতে হবে। কলকাতায় ফেরার পর ওদের জীবনে একটা পরিবর্তন আসবে জানতাম। সেটা ওদের বলেছিলাম। কিন্তু পরিবর্তন যে ২৪ ঘণ্টার মধ্যে নবান্ন থেকে হবে, সেটা জানতাম না। সাপোর্ট করার জন্য রাজ্য সরকার সর্বদা আমাদের পাশে আছে।'

অনুষ্ঠানে রাজ‌্যের ক্রীড়ামন্ত্রী জানান, এইসব ফুটবলারদের হারিয়ে যেতে দেওয়া যাবে না। সঠিক পরিচর্যা দরকার। উদাহরণ টানেন বিসি রায় ট্রফি চ্যাম্পিয়নদের। দাবি করেন, যতদিন না ভারতীয় দলে বাঙালি ফুটবলারের সংখ্যা বাড়ছে, সার্বিকভাবে বাংলার ফুটবলের উন্নতি হবে না। আইএফএকে একটি দাবিও জানান ক্রীড়ামন্ত্রী। অরূপ বিশ্বাস বলেন, 'প্রথম হওয়া সহজ। গুরুত্বপূর্ণ হল, পরবর্তী পরিচর্যাটা। যতদিন না ভারতীয় দলে বাংলার সাতজন প্লেয়ার থাকবে, ততদিন ভারতীয় ফুটবল এগোবে না। কিন্তু সমস‌্যা হল, কলকাতা লিগে আবার এগারোজন ফুটবলারের মধ‌্যে সাতজন বাইরের প্লেয়ার খেলে। তাহলে কী করে উন্নতি হবে? আইএফএ-কে বলব, কলকাতা লিগ আপনারা যেরকম বিদেশি মুক্ত করেছেন, তেমনই কলকাতা লিগে শুধুমাত্র বাংলার প্লেয়ার খেলানোর বন্দোবস্ত করুন।' 

ভবানীপুর কর্তা সৃঞ্জয় বসু জানান, বর্তমান সন্তোষ ট্রফির দলে ভবানীপুরের চারজন ফুটবলার ছিল। দুই বছর মিলিয়ে সন্তোষে তাঁদের ক্লাবের ফুটবলারের সংখ্যা নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর সন্তোষ জয়ী দলকে চাকরি দেওয়ার ঘটনার সুখ্যাতি করেন ভবানীপুর কর্তা। জানান, মমতা ব্যানার্জির এই পদক্ষেপ নজিরবিহীন। এর আগেও বিভিন্ন কারণে রাজ্য সরকার পরিকাঠামো, আর্থিক পুরস্কার দিয়েছে। কিন্তু দু'দিনের মধ্যে চাকরির নিয়োগপত্র দেওয়ার ঘটনা এই প্রথম। আইএফএ সচিব অনির্বাণ দত্ত মনে করেন, এই পদক্ষেপ বাংলার ফুটবলকে বদলে দেবে। ভবিষ্যতে নিজেদের উজাড় করে দেবে ফুটবলাররা। তাঁরাও জানবে, চ্যাম্পিয়ন হলে চাকরি পাওয়া যায়। স্বীকৃতি পাওয়া‌ যায়। সঞ্জয় সেনের হাত ধরে শুরু হল বাংলায় ফুটবলের নতুন অধ্যায়। 

ছবি: অভিষেক চক্রবর্তী 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া