শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জানুয়ারী ২০২৫ ০১ : ২৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০১৩ সালে এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল মোহিত সুরি পরিচালিত ছবি ‘আশিকি ২’। তার পরে কেটে গিয়েছে এক দশক। বছর দশেক পরে ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি নিয়ে শুরু হয়েছে চর্চা। ‘আশিকি ৩’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা কার্তিক আরিয়ানকে। বিপরীতে থাকার কথা ছিল তৃপ্তি দিমরি। হ্যাঁ, কথা ছিল। জোর খবর, অনুরাগ বসু পরিচালিত ‘আশিকি ৩’ থেকে বাদ পড়েছেন অভিনেত্রী!
নির্মাতা ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি প্রধান নায়িকার মুখে এক অদ্ভুত সারল্য দেখা গিয়েছে। ছবির গল্প, সুরের পাশাপাশি সেটাও ছবির অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করেছে। তৃপ্তির চোখে-মুখেও সেই সারল্য রয়েছে। তবে গত দু’বছরে একের পর এক ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তৃপ্তি। তাই তাঁকে সহজসরল নায়িকার চরিত্রে দর্শক গ্রহণ করবে না বলে মনে করছেন নির্মাতারা। নায়িকার কাজ হাতছাড়া হল, শুধু তা-ই নয়, আপাতত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হচ্ছে ছবির কাজ।
বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অনুরাগ বসু নাকি আপাতত এই কাজ সাময়িক বন্ধ রাখছেন। আগামী ফেব্রুয়ারির শেষে নাকি শুরু হতে পারে ‘আশিকি ৩'র কাজ। আবার এও শোনা যাচ্ছে, অনুরাগ নাকি অন্য ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ইতিমধ্যে। অবশ্য ‘আশিকি ৩’র নির্মাতাদের তরফে এখনও এই ছবি নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি